editor
প্রকাশিত: 9:26 PM, November 11, 2020
সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম বলেন, সিলেটে রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। এই অঞ্চলের মরমীসাধক, শিল্পী, সাহিত্য ও সংস্কৃতিকর্মীরা তাদের মেধা ও শ্রমের মাধ্যমে দেশ জুড়ে খ্যাতি অর্জন করেছেন এবং বিশ্ব সংস্কৃতিতেও অবদান রেখে যাচ্ছেন। তিনি বলেন, সিলেটের সাংস্কৃতিক সংগঠন সমূহের কার্যক্রম খুবই সমৃদ্ধ ও প্রশংসনীয়। তিনি সাংস্কৃতিক কর্মকান্ড গতিশীল রাখতে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। আজ বুধবার সিলেটের সাংস্কৃতিক ফেডারেশান সমূহের নেতৃবৃন্দ কবি নজরুল অডিটোরিয়ামের বিভিন্ন সমস্যার সমাধান ও জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনের দাবিতে বেশকিছু লিখিত প্রস্তাবনা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। সাংস্কৃতিক নেতৃবৃন্দ বলেন, সাংস্কৃতিক কর্মকান্ডসহ সাংস্কৃতিক কর্মীদের করোনাকালীন সময়ে মানবিক সহায়তা কাজে জেলা প্রশাসকের সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন। দীর্ঘদিন হলটি বন্ধ থাকার কারণে অডিটোরিয়ামের মঞ্চ, লাইট, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র সহ অন্যান্য প্রয়োজনীয় স্থান সমূহ মেরামত ও সংস্কার করা অতীব জরুরী। নেতৃবৃন্দ অডিটোরিয়ামের সমস্যা সমূহ সমাধানে জেলা প্রশাসকের আন্তরিক উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, বেশ কিছুদিন যাবৎ কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে কিশোর গ্যাং-এর দৌরাত্ব রয়েছে। যারা মাদকাসক্তসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। তাদের উপস্থিতিতে এখানকার পরিবেশ দূষিত হচ্ছে।
সাংস্কৃতিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকে সিলেট জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনের উদ্যোগ নিতে সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘদিনের দাবির প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। সাংস্কৃতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী, সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি হিমাংশু বিশ্বাস, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহ-সভাপতি বাচিকশিল্পী মোকাদ্দেস বাবুল, রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, সিলেট বিভাগের সভাপতি রানা কুমার সিন্হা, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, সিলেট বিভাগের আহ্বায়ক শামসুল আলম সেলিম, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সমন্বয় পরিষদের বিভাষ শ্যাম যাদন, রবীন্দ্র সংগীত শিল্পী প্রতীক এন্দ টনি, সম্মিলিত নাট্য পরিষদের সহ-সভাপতি উজ্জল দাস, সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, সিলেট বিভাগের সাধারন সম্পাদক সুকমল সেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক রবীন্দ্রসংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, সিলেট বিভাগের সাধারন সম্পাদক নিলাঞ্জনা যুঁই প্রমুখ।-বিজ্ঞপ্তি
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও