editor
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬
সিলেট অঞ্চলে যাকাত ও ফিতরার পরিমাণ নির্ধারণের লক্ষ্যে জালালাবাদ ইমাম সমিতির উদ্যোগে সিলেটের শীর্ষস্থানীয় আলেম, মুফতী ও ইমাম-খতীবদের নিয়ে গত ২ মার্চ রাত ১০টায় নগরীর সিলকো টাওয়ারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জালালাবাদ ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি, বায়তুল আমান জামে মসজিদের ইমাম শায়খুল হাদীস মাওলানা মুফতি রশিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহ. এর শিক্ষাসচিব মাওলানা মুফতী আতাউল হক জালালাবাদী।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুস সুবহান, দারুসসালাম খাসদবীর মাদরাসার মুহাদ্দিস, সমিতির সহ সভাপতি হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ, মাওলানা তাজুল ইসলাম হাসান, মুহাদ্দিস মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ।
সভায় স্বর্ণ ও রৌপ্যসহ বিভিন্ন খাদ্য দ্রব্যের চলমান বাজার মনিটরিং রিপোর্টের পরিপ্রেক্ষিতে সিলেট অঞ্চলে ফিতরার পরিমাণ ধার্য করার হয় আটা দিয়ে ১১০ টাকা, যব দিয়ে ৫৫৪ টাকা, খেজুর দিয়ে ৭৫৯ টাকা এবং কিশমিশ দিয়ে ২৬৪০ টাকা। অন্যদিকে সনাতনী রৌপ্যের চলমান বাজার ধরের উপর ভিত্তি করে যাকাতযোগ্য সম্পদের সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩৫৪৬দ্ধ৫২.৫=১,৮৬,১৬৫ টাকা। অর্থাৎ কারো কাছে যদি নিত্যপ্রয়োজনীয় সম্পদ ছাড়া সর্বনিম্ন ১,৮৬,১৬৫ টাকা বা সমমূল্যের সম্পদ থাকে এবং তা এক বছর পূর্ণ হয়ে যায়, তাহলে সে ব্যক্তি এর ২.৫% যাকাত আদায় করতে হবে। সভায় বক্তাগণ সামর্থের আলোকে ফিতরা আদায় করা এবং সম্পদের মালিকগণকে রমজান মাসে নিজ নিজ সম্পদের যাকাত আদায়ের প্রতি আহবান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামালুদ্দিন, সমিতির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা বদরুল ইসলাম, কুমার পাড়া মসজিদের ইমাম হাফিজ মাওলানা রেজওয়ান আহমদ, কদমতলী জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী, হাজারীবাগ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মুনিব, মাওলানা আবুল হোসেন, সিলেট মসজিদের ইমাম মাওলানা মুফতি জশিম উদ্দিন, মুফতি আজির উদ্দিন জেহাদী, মুফতি আব্দুস সালাম, হাফিজ মাওলানা নূর আহমদ, মাওলানা ইবরাহীম আলী, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ফজল আহমদ, হাফিজ মাওলানা আব্দুল হামীদ, মাওলানা সিরাজুদ্দিন আনসারী, মাওলানা আফতাবুজ্জামান, মাওলানা ইয়াহইয়া।
4 জকিগঞ্জ প্রতিনিধিঃ 8 সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা
5 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে
4 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা
7 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার
4 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার
1 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।
6 সিলেটের কোম্পানীগঞ্জে কথিত সাংবাদিক ও পুলিশের মাঝে পাথরবাহী ট্রাক্টর থেকে চাঁদা আদায় এবং মামলা বাণিজ্য সংক্রান্ত অনৈতিক লেনদেনের অডিও
2 ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রানহানি হয়েছে।এরমধ্যে ১০ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। ফেব্রুয়ারী মাসে সিলেট