editor
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬
সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীরের প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
গতকাল রবিবার তিনি সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগটি দাখিল করেন। একই সঙ্গে অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়েছে।
ওসির বিরুদ্ধে এমন অভিযোগের প্রেক্ষিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। বিএনপির লিখিত অভিযোগে বলা হয়, আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকে এয়ারপোর্ট থানার ওসি শাহ মুবাশ্বির আলী বিভিন্নভাবে বিএনপির কর্মী ও সমর্থকদের হয়রানি করে আসছেন। এতে প্রার্থীর স্বাভাবিক নির্বাচনি প্রচারে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অভিযোগে আরও দাবি করা হয়, ওসি শাহ মুবাশ্বির আলী একটি নির্দিষ্ট প্রার্থীর স্বার্থ সংরক্ষণে নিরলসভাবে কাজ করছেন, এমন আচরণ স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। এর ফলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে এয়ারপোর্ট থানাধীন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
এবিষয়ে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার স্বার্থে আমরা ওসি মুবাশ্বির আলীর ভূমিকা নিয়ে লিখিত অভিযোগ দাখিল করেছি। তিনি যদি কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করে থাকেন, তা কখনোই মেনে নেওয়া যায় না। একই সঙ্গে আমাদের কর্মী-সমর্থকদের হয়রানি বন্ধে আমরা যথাযথ প্রতিকার চেয়েছি।
এবিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, বিএনপির অভিযোগের সত্যতা খতিয়ে দেখার জন্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো.আফজাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
4 জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ)
7 দীর্ঘ ৭ দশকের সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের ধারক এবং সিলেট বিভাগের অন্যতম প্রধান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের
3 জকিগঞ্জ প্রতিনিধিঃ 2 সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা
3 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে
2 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা
7 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার
5 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার
2 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।