editor
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
সিলেটের নাট্য অভিনেতা ও মডেলদের নিয়ে বর্ণাঢ্য আয়াজনে ক্যাপচার মডেল এজেন্সীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর তালতলাস্থ গুলসান সেন্টারের হলরুমে এই প্রতিষ্ঠানবাষির্কী পালন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা শাহেদ মোশাররফ। এ সময় স্থানীয় মিডিয়া অঙ্গনের মডেল, অভিনেতা, ফটোগ্রাফার, মেকআপআর্টিস্ট এবং বিভিন্ন ব্র্যান্ডের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে ক্যাপচার মডেল এজেন্সীর প্রতিষ্ঠাবার্ষিকী প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময় এজেন্সীর চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস বলেন, চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু হলেও এক বছরে প্রতিষ্ঠানটি একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, স্পন্সর ও সহযোগিতা পেলে ভবিষ্যতে ফ্যাশন শো, ওভিসি ও টিভিসি নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, নতুন যারা মডেলিংয়ে যুক্ত হতে চান তাদের স্বাগত জানানো হবে। অশ্লীলতা নয় রুচিশীল, নান্দনিক ও গ্রহণযোগ্য কাজের মাধ্যমে ফ্যাশনে সিলেটের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই আমাদের লক্ষ্য।
উল্লেখ্য, গত এক বছরে প্রতিষ্ঠানটি ওয়েস্টার্ন, ট্র্যাডিশনাল ও ব্রাইডাল ফটোশুট, ঈদ ও পূজা ক্যাম্পেইন, উইন্টার ও ফাগুন থিম শুটসহ বিভিন্ন দিবস কেন্দ্রিক সৃজনশীল কাজ সম্পন্ন করেছে, যা স্থানীয় ফ্যাশন অঙ্গনে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
1 জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ)
3 দীর্ঘ ৭ দশকের সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের ধারক এবং সিলেট বিভাগের অন্যতম প্রধান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের
5 জকিগঞ্জ প্রতিনিধিঃ 8 সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা
2 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে
7 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা
8 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার
5 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার
3 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।