editor
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
নিজস্ব প্রতিবেদক ::
আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সিলেট মহানগরীতে টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে দুর্ভোগ পোহাতে হবে নগরবাসীকে। এই দুর্ভোগের সঙ্গে যুক্ত হচ্ছে বিদ্যুৎহীনতার কষ্ট।
এদিন সিলেট নগরীর বেশ কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহও বন্ধ থাকবে। বিষয়টি সোমবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (বিউবো) সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের ৩৩ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং ৩৩ কেভি ফিডারের Right Of Way বরাবর গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হচ্ছে- শাহজালাল উপশহর, তেররতন, সাদাটিকর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, লাকড়ীপাড়া, সবুজবাগ, হাতিবাগ, রাজপাড়া, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া বালুচর, এমসি কলেজ রোড, মিতালী টিলা, আল-ইছলাহ আবাসিক এলাকা।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও
3 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে
2 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য
3 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে
3 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে
2 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের
5 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য
7 সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই দেদারসে চলছে যুবসমাজ ধ্বংসকারী নিষিদ্ধ ‘তীর জুয়া’। স্থানীয় একটি প্রভাবশালী