editor
প্রকাশিত: 5:02 PM, March 4, 2022
মৌলবাদী গোষ্ঠী কর্তৃক প্রকাশ্যে বাংলাদেশের হিন্দু নারীদের শাঁখা সিঁদুর ও হিন্দু পুরুষদের ধুতি পরা বন্ধ করে দেওয়ার হুমকিতে প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু যুব মহাজোট, হিন্দু মহিলা মহাজোট ও ছাত্র মহাজোট সিলেট জেলা ও মহানগর শাখার মানববন্ধন ও ধুতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
যুব মহাজোট সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ চক্রবর্তী সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিন্দু মহাজোট কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় সমন্বয়ক শ্রী অপু দেবনাথ, হিন্দু মহিলা মহাজোটের মহানগর সমন্বয়ক ববিতা রানী বর্মন ববি,হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার নেতা অপরেশ অপু, যুব মহাজোট সিলেট মহানগর শাখার সভাপতি রুপক দেব, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রতন চন্দ্র রায়, মহানগর যুব মহাজোটের নিবাহী সভাপতি লিটন কান্তি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তপু রায়, সাংগঠনিক সম্পাদক রাজীব হালদার,জেলা যুব মহাজোটের সাংগঠনিক সম্পাদক জনি সেনগুপ্ত, মহা ছাত্র মহাজোট সিলেট মহানগর শাখার ঝলক পাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উৎপল কান্ত ঘোষ, সন্জীব রায়, জয় সেনাপতি, রাজ ধর, সৌমিক কুমার, অনুপম সরকার বিলাশ রায়, সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
2 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
7 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
3 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়
1 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
2 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
5 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
6 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা