editor
প্রকাশিত: ৬:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
নিজস্ব প্রতিনিধি:
সিলেট আওয়ামী লীগের কমিটি নিয়ে চলছে নানা গুঞ্জন। কে কোন পদে আসছেন তা নিয়েও সিলেটের রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। ইতোমধ্যে কমিটিতে আসার জন্য সম্ভাব্য অনেকেই তদবির করে যাচ্ছেন কেন্দ্রে। তবে শেষ পর্যন্ত দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তকেই মেনে নিতে হবে সবাইকে। সবকিছু ছাড়িয়ে এবারও আলোচনায় দুই চৌধুরী।
সিলেটে আওয়ামী লীগের সম্মেলনেও আলোচনায় ছিলেন তারা। পূর্ণাঙ্গ কমিটিতেও গুরুত্বপূর্ণ সিনিয়র সহ-সভাপতি পদে স্থান পেতেও আলোচনায় তারা। যদিও সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রের হাতে, নেতাকর্মী থেকে সাধারণ মানুষের চোখে জেলা কমিটিতে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) কেন্দ্রের হাতে জমা পড়েছে সিলেট জেলা আওয়ামী লীগের কমিটি। এর আগে মহানগর কমিটিও পৌঁছে গেছে কেন্দ্রে। কমিটিতে কারা আসছেন, এ নিয়ে সিলেটে চলছে তুমুল আলোচনা।
নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় সূত্র জানায়, প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটিতে সাবেক কমিটির নেতাদের পাশাপাশি সম্পাদকীয় পদে নতুনরাও সুযোগ পাচ্ছেন। কমিটিতে জায়গা করে নেওয়া নেতাদের মধ্যে সম্পাদকীয় পদে রদবদল হতে যাচ্ছে। কিছু নতুন মুখ আসতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, সম্মেলনের পর থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে চোখ সবার। গুরুত্বপূর্ণ এ পদে কে আসছেন, এ নিয়ে জল্পনা-কল্পনা থেমে নেই। কেননা বর্তমান সভাপতি সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান বয়সের ভারে ন্যুব্জ। তাই সিনিয়র সহ-সভাপতি পদ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ পদে আলোচনায় রয়েছেন দুই চৌধুরী। তারা হলেন- সদ্য সাবেক জেলা কমিটির সহ-সভাপতি সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এবং সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য সদ্য বিদায়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। অবশ্য সিনিয়র সহ-সভাপতি পদে কে আসছেন, তা দলের সভানেত্রীর ওপর নির্ভর করছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশনার পর নড়েচড়ে বসেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। পূর্ণাঙ্গ এ কমিটি গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়।
এদিকে, সিনিয়র সহ-সভাপতি পদে আলোচনায় থাকা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী গত কয়েকদিন পূর্বে দেশে ফিরেন। অপরদিকে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীও বসে নেই। তিনি কেন্দ্রে সময় দিচ্ছেন বলে জানা গেছে।
অন্যদিকে, মহানগর আওয়ামী লীগে সিনিয়র সহ-সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আসার সম্ভাবনা রয়েছে বলেও দলীয় সূত্র জানায়। তবে এসব বিষয়ে দায়িত্বশীল নেতারা সরাসরি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছেন।
২০১৯ সালের ৫ ডিসেম্বর নগরীর আলীয়া মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মহানগরে সভাপতি প্রার্থী ছিলেন ৪ জন, সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন ১২ জন এবং জেলার সভাপতি প্রার্থী ছিলেন ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
পরে সমঝোতার মাধ্যমে সম্মেলনে ঘোষিত কমিটিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি হন মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক হন মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি পদে অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে সদ্য সাবেক কমিটির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খাঁনকে দায়িত্ব দেওয়া হয়।
3 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
4 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
8 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
5 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
1 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
1 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
2 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
2 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়