editor
প্রকাশিত: 10:45 AM, September 19, 2020
নিজস্ব প্রতিবেদক : হঠাৎ তীব্র গরমে আজ যেন নেতিয়ে পড়েছে পুরো সিলেট। সিলেটের সর্বত্রই আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রচন্ড তাপদাহে দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন। টানা প্রখর রোদে মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত। গরম বাতাস শরীরে লাগছে আগুনের ঝাপ্টার মতো। ঘরে-বাইরে কোথাও কোনো স্বস্তি নেই। বিশেষ করে গরমে সবচেয়ে বেশি কাতর হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা। এমন গরমে সিলেটে নেতিয়ে পড়েছে প্রকৃতি, গাছ-গুল্ম-লতাও।
ছয় ঋতুর দেশে এখন চলছে শরৎকাল। তবে এবারের ঋতুগুলোর আচরণ ছিলো একটু ভিন্ন। গত প্রায় পাঁচ মাস ধরেই সিলেটে চলছে বৃষ্টিপাত। প্রখর রোদের দিন ছিলো হাতেগুনা কয়েকটি। বেশিরভাগ দিনেই ছিলো বৃষ্টির হানা। তাই এবারে গরমও ছিলো কম। আজকের আগেও গত ৪-৫ দিন বৃষ্টিই ছিলো সিলেটে।
তবে গতকাল থেকে বাড়তে শুরু করে তাপমাত্রা। আজ দুপুর পর্যন্ত সেটি বেড়ে দাঁড়িয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। এ মাত্রা আগামীকাল আরও বাড়তে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস সূত্র আরো জানায়, আজ ও আগামীকাল (রোববার) তাপমাত্রা বাড়তির দিকে থাকলেও সোমবার থেকে সিলেটে বৃষ্টিপাত বাড়বে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, আজকের তীব্র গরমে সিলেটে রোদের তাপ থেকে বাঁচতে সবাই খুঁজছেন একটু ছায়ার আশ্রয়। সবচেয়ে বিপদে আছেন খেটে খাওয়া মানুষেরা। প্রচুর খরতাপ আর গরম থেকে একটু রক্ষা পেতে বিভিন্ন ছায়াধার ও গাছের ছায়ায় আশ্রয় খুঁজে চলেছেন দিনমজুর ও রিকশাচালকেরা। খুব জরুরি না হলে বের হচ্ছেন না কেউ ঘরের বাইরে। যেসব কর্মজীবি মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন, তারাও অতিরিক্ত গরমে ক্লান্ত হয়ে পড়ছেন।
3 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক
4 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। 6
6 একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট
2 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার
6 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল ও
8 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ
3 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। 3 একাধিক মামলার
7 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান