editor
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে ও পরিবেশ দূষনের দায়ে সিলেটে এক অবকাঠামো নির্মাণ প্রতিষ্টানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৭ দিনের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে এই টাকা পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বরাবরে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। গত মঙ্গলবার এই জরিমানা আরোপ করা হয়।
জানা গেছে, অবকাঠামো নির্মাণ প্রতিষ্টান রেডিমিক্সের একটি বড় কারখানা রয়েছে সিলেট-তামাবিল সড়কের খাদিম নগর এলাকায়। আবাসিক এলাকায় এই কারখানা হওয়ায় স্থানীয়রা পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসে সম্প্রতি অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে অভিযুক্ত ব্যবসায়ী মো. আব্দুস সামাদের রেডিমিক্স কারখানায় গত ১১ অক্টোবর সংশ্লিষ্টরা অভিযান পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেয়া ও আবাসিক এলাকার মধ্যে ব্যবসা পরিচালনা করায় স্থানীয় বাসিন্দারা মারাত্মক ঝুঁকিতে রয়েছেন এর প্রমাণ পায় তারা।
এমতাবস্থায় গত ২০ অক্টোবর ওই ব্যবসায়ীকে পরিবেশ অধিদপ্তরের শুনাতিতে অংশ নিতে নির্দেশ দিলে তাঁর পক্ষে ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান উপস্থিত হয়ে এর দ্বায় স্বীকার করেন। ভবিষ্যতে এ ধরণের অপরাধ করবে না বলেও অঙ্গীকার করেন তিনি। শেষে, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন প্রতিষ্টানের মালিক মো. আব্দুস সামাদকে ক্ষতিপূরণ বাবদ সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেন। ৭ দিনের মধ্যে এই জরিমানার টাকা জমা দিতে নির্দেশও দেয়া হয়।
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
3 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
6 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
5 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
1 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
3 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪
5 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
8 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন