editor
প্রকাশিত: 11:01 AM, September 8, 2020
সারা দেশের ন্যায় সিলেটেও বিশ্ব ফিজিওথেরাপী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কোভিট ১৯ পরবর্তী ফিজিও থেরাপী ও পূর্নবাসন এই প্রতিপাদ্য নিয়ে জালালাবাদ রোটারী প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের উদ্যোগে নগরীতে একটি র্যালি বের করা হয়।
হাসপাতাল চত্বর থেকে র্যালিটি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।
জালালাবাদ রোটারী প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের চেয়ারম্যান পিপি রোটারিয়ান মোস্তফা কামাল এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আই পিডিজি রোটারিয়ান কর্ণেল আতাউর রহমাান পীর, জালালাবাদ রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান ডা. এম জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক রোটারিয়ান জে এম এইচ জে ফেরদৌস, জালালাবাদ রোটারী প্রতিবন্ধী হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আল মামুন উর রশীদ, সিনিয়র কনসালট্যান্ট ডা. সাইদুর রহমান সাইদ, ফিজিওথেরাপী টেকনোলজি সাইদুল ইসলাম, নান্টু দেবনাথ, এমদাদুল হক কাঞ্চনসহ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এছাড়া বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে জালালাবাদ রোটারী প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের উদ্যোগে আজ ফ্রি থেরাপি দেওয়া হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, কোভিট ১৯ কারণে মানুষের ফুসফুসে শরীরের মাংসপেশীতে বিভিন্ন দুর্বলতা দেখা দেয় তা অনেকদিন পর্যন্ত থাকে। এর থেকে পূর্বের অবস্থায় ফিরিয়ে সক্ষমতা নিয়ে আসার জন্য ফিজিওথেরাপী একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাই সকলকে সচেতন হতে হবে সাথে সাথে কোভিড আক্রান্তদের ফিজিওথেরাপি সম্পর্কে সচেতন করে তুলতে হবে।
7 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 4 সোমবার (২১ সেপ্টেম্বর)
6 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
1 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
5 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
5 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
2 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
2 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
6 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা