editor
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ সিলেটে দলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন। গতকাল বুধবার দুপুরে তিনি বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে শত শত নেতাকর্মী তাকে স্বাগত জানায়। গত ১৯ অক্টোবর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়; যাতে সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন সুব্রত পুরকায়স্থ। সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সুব্রত পুরকায়স্থ সংগঠনের বিগত কমিটিতে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পাওয়ার পর বুধবার ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছান সুব্রত পুরকায়স্থ। এসময় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের পাশাপাশি সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। ওসমানী বিমানবন্দরে দলের নেতাকর্মীদের সংবর্ধণার জবাবে তিনি বলেন, জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। তিনি বলেন, দেশের মাটি ও মানুষের স্বার্থ রক্ষায় যেকোন ধরণের ষড়যন্ত্র ও অপশক্তিকে মোকাবেলা করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে উজ্জীবিত থেকে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে মুজিব আর্দশের সৈনিকরা সততা, নিষ্টা ও আন্তরিকতার সঙ্গে দেশ ও জাতির সেবা করতে হবে। তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন সফলে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলার সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, জেলার সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাবেক উপ-দপ্তর সম্পাদক বিধান কুমার সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও কাউন্সিলর আফতাব হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, মহানগর সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু প্রমুখ।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থকে সংবর্ধণা দেওয়ার পর সংগঠনের নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা সহকারে তাকে নগরীর বাগবাড়ির বাসায় নিয়ে যান। এই কেন্দ্রীয় নেতাকে স্বাগত জানাতে দুপুরে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিল সহকারে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে সমবেত হন। আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সুব্রত পুরকায়স্থ বিমানবন্দরের বাইরে আসার পর উপস্থিত নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান ও স্লোগান দেন।
5 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
2 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
7 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
8 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
6 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
6 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
6 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
1 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত