editor

প্রকাশিত: 12:42 PM, December 1, 2025

সিলেটে যুক্তরাজ্য প্রবাসীর ৫ কোটি টাকার বাড়ি দখল : থানায় মামলা

সিলেটে যুক্তরাজ্য প্রবাসীর ৫ কোটি টাকার বাড়ি দখল : থানায় মামলা

8

স্টাফ রিপোর্টার :: সিলেটে জালিয়াতির মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসীর ৫কোটি টাকার বাড়ি জবর দখল করে নিয়েছে ভূমিদস্যুরা। এ ঘটনায় ৬ জনকে এজাহার নামীয় আাসামী করে সিলেট সদর (কোতোয়ালী) থানায় মামলা হয়েছে। সিলেটের বিয়ানীবজার থানার খাসা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী (দ্বৈতনাগরিক) এবিএম নুরুল আলাম মামলাটি দায়ের করেন। গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে মামলাটি রেকর্ড করা হয়, যা সিলেট কোতোয়ালি মডেল থানার মামলা নং ৭০/৫৭৪।

জাল পাওয়ার অব অ্যাটর্নি, মৃতকে জীবিত সাজিয়ে এবং অন্যের ভূয়া ছেলে পরিচয়ে দলিল ও কগজাত সৃজন, ভুয়া রেকর্ড-নামজারী করে বাসা জবর দখলে করে নেওয়ার অভিযোগে এ মামলা করা হয়েছে।

8

মামলার আসামীরা হচ্ছে-মৌলভীবাজার জেলার বড়লেখা থানার নিজ বহাদুর গঙ্গাসাঙ্গন গ্রামের সফিক উদ্দিনের পুত্র বর্তমান খাদিমপড়ার বাসিন্দা ‘ডেভিল’ জুবের আহমদ, মেজরটিলা চামলীবাগের আব্দুুল গফ্ফারের মেয়ে জয়নব খাতুন মায়া, খাদিমনগর বালুটিকরের খন্দকার ফজলুর রহমানের পুত্র খন্দকার আফিকুজ্জামান, সিলেট নগরের দরগা মহল্লাস্থ ময়রুন নেছা কমপ্লেক্সের হাবিবুর রহমান শহীদের পুত্র ইয়াদুর রহমান সাব্বির ও মেজরটিলা চামেলীবাগের আব্দুল মালেকের পুত্র মাহবুবুল হাসান শাহীন ওরফে শাহীন আহমদ।

মামলায় অভিযো করা হয়, যুক্তরাজ্য প্রবাসী এবিএম নূরুল আলম ২০১৭ সালের ১০ জানুয়ারী সিলেট সদর সাবরেজিস্ট্রি অফিসের ২৮১/১৭ নং দলিল মূলে খাদিমপাড়া বহর মৌজায় ৭ শতক ১৭ পয়েন্ট জমি ক্রয় করেন। পরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ওই ভূমিতে ৬ তলা ট্রাকচারের একটি ভবন নির্মান করেন। এর পর জুবের আহমদের তত্বাবধানে বাড়িটি রেখে তিনি যুক্তরাজ্য চলে যান।

প্রবাসী এবিএম নূরুল আলমের অবর্তমানে জুবের আহমদ ও অন্যানরা পারস্পরিক যোগসাজশে মিলে জাল পাওয়ার অব অ্যাটর্নি ও ভুয়া কগজাত মূলে ২০২২ সালের ২৮ ডিসেম্বর একটি জাল দলিল সম্পাদন করেন, যা সিলেট সদর সাবরেজিস্ট্রি অফিসের দলিল নং ১২৮৬৮/২২। পরে জুবের নিজেকে জয়নব খাতুন মায়ার ভুয়া ছেলে সাজিয়ে ও নিজেকে সেনা সদস্য (চাকরচ্যুত) দাবি করে ভূমিসহ বাড়িটি নিজ নামে নামজারী রেকর্ড করিয়ে নেন।

সম্প্রতি বাড়ির মালিক এবিএম নূরুল আলম দেশে এসে বাড়িতে গেলে দখলদার জুবের ও তার সহযোগীরা তাকে মৃত্যু ঘটানোর ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

2

পরে তিনি সিলেট সদর সাবরেজিস্ট্র অফিস, ভূমি জরিপ সিলেট ও ঢাকা অফিস থেকে জবর দখলকারী জুবের আহমদ নামীয় জাল দলিলসহ ভুয়া কাগজাত সংগ্রহ করে গত ২৮ নভেম্বর থানায় উপরেক্ত মামলা দায়ের করেন।

3

সিলেট সদর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

1

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

3 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

8 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

7 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

8 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

6 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

2 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

1 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

4 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক

1
7