editor
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২০
ফুল মিয়া
কুয়াশঝরা সকাল আর ঘাসের ওপর ছড়িয়ে পড়া শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আর শীতের শুরুতেই সিলেট নগরীতে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন কারিগররা। ঋতু বৈচিত্রে রাতে কুয়াশা আর দিনে হাল্কা গরম থাকলেও ঠান্ডার প্রকোপ কিছুটা বাড়তে শুরু করেছে। ফলে ঠান্ডা নিবারণে এ অঞ্চলের মানুষের প্রস্তুতি চলছে পুরোদমে।
সিলেট অঞ্চল নদী বেষ্টিত হওয়ায় শীতকালে এ অঞ্চলে তুলনামূলকভাবে শীতের প্রকোপ বেশি থাকে। প্রতি বছরের অভিজ্ঞতা থেকে ঠান্ডা নিবারণের জন্য লেপ-তোষক বানিয়ে মানুষের আগাম প্রস্তুতিও চলছে। আর এ সুযোগে পশরা সাজিয়ে বসেছেন পুরাতন কাপড়ের দোকানিরাও। গতকাল বৃহস্পতিবার শহরের লেপ-তোষক তৈরির দোকানগুলোতে গিয়ে দেখা যায়, ব্যস্ত সময় পার করছেন কারিগররা।
নয়াসড়কের তাহমিনা আক্তার বলেন, ঠান্ডা বাড়ছে, তাই পুরাতন লেপের তুলা বদলিয়ে নতুন কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি। পরে ঝমেলা হয়, তাই আগাম লেপ-তোষক বানাচ্ছি।
দোকানি শাহজাহার মিয়া বলেন, প্রতিটি লেপ-তোষক বানাতে মজুরি হিসেবে দু’শ থেকে তিন টাকা খরচ হয়। বর্তমান বাজারে গার্মেন্টস ঝুট দিয়ে তোষক তৈরিতে এক হাজার থেকে এক হাজার দু’শ পর্যন্ত টাকা খরচ পড়ে। তাছাড়া কার্পাশ তুলা দাম বেশি হওয়ায় অনেকে গার্মেন্টসের তুলা দিয়ে লেপ তৈরি করে থাকেন। বাজারে কম্বলের তুলনায় লেপের দাম কম থাকায় চাহিদাও বেশি থাকে। এসময় অনেক কারিগর ও ব্যবসায়ী শীত আসার আগেই পর্যাপ্ত পরিমাণে লেপ-তোষক তৈরি করে মজুদ রাখেন।
দোকানি আরো বলেন, প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৮টি লেপ-তোষক তৈরির আগাম অর্ডার পান। শীত আসলেই কারিগরদের কাজের চাপও বেড়ে যায় কয়েকগুণ। আর তারাও বাড়তি আয়ের জন্য দিনরাত কাজ করেন। ফলে দোকানগুলোতেও বেড়েছে ক্রেতাদের ভিড়।
4 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
6 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
7 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০
3 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী
5 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে
2 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও
1 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের
6 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ