editor

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০

সিলেটে স্বামীর কাছে ভরণ-পোষণ চাওয়ায় নির্যাতনের শিকার স্ত্রী

সিলেটে স্বামীর কাছে ভরণ-পোষণ চাওয়ায় নির্যাতনের শিকার স্ত্রী

7

স্বামীর নিকট ভরণ-পোষণ চাইতে গিয়ে নির্যাতিত হওয়ার অভিযোগ তুলেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার বালুচর এলাকার গৃহবধূ মনোয়ারা বেগম। সিলেট জজকোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট এএইচ এরশাদুল হককে স্বামী দাবি করে তিনি তার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। গতকাল সোমবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

3

লিখিত বক্তব্যে মনোয়ারা বেগম বলেন, ২০১৩ সালের ১ সেপ্টেম্বর সিলেট জজকোর্টের সাবেক পিপি এরশাদুল হকের সাথে ২ লাখ টাকা দেনমোহর ধার্য করে তার বিয়ে হয়েছিল। তিনি বলেন, ‘বিয়ের পর আমাদের সংসার ভালো চললেও কিছু দিন পর স্বামীর ব্যবহার খারাপ হতে শুরু করে। বারবার শারীরিক নির্যাতনের কারণে একাধিকবার আমার গর্ভপাতের ঘটনা ঘটে। এসব ব্যাপারে আগে আরো এক সংবাদ সম্মেলনে আমি বিস্তারিত জানিয়েছে।’

5

তিনি বলেন, ‘গত ২১ অক্টোবর আমি আমার সন্তান ইশরাত জাহান ইমুকে (৫) নিয়ে সিলেট জেলা বারের ২ নম্বর হলে অবস্থিত আমার স্বামীর চেম্বারে যাই। এসময় তার কাছে আমার ও সন্তানের ভরণ-পোষণ চাইতে গেলে তিনি উত্তেজিত হয়ে আমাকে ও সন্তানকে মারধোর করেন। অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেন যে, তিনি সন্ত্রাসী দিয়ে আমাকে শায়েস্তা করাবেন। আমি তখন তাকে প্রশ্ন করি, কেন আমাকে মারার জন্য তিনি বারবার গুন্ডা ভাড়া করেন? তখন তিনি আমাকে ও আমার মাকে নিয়েও অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকেন। পুরো বিষয়টি কে বা কারা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং তা ভাইরাল হয়। ভিডিওটি আমার কাছে আছে।’

তিনি বলেন, ‘তার (স্বামীর) চেম্বারে যাওয়ার কারণে আমাকে দেখে নেয়ার হুমকি দিচ্ছেন। আমার স্বামী অতীতে যেমন আমাকে নির্যাতন করে গর্ভপাত ঘটিয়েছেন, এখনো তিনি তেমনি আমার একমাত্র সন্তানকে মেরে ফেলার নানা ফন্দি করছেন। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। মেয়ের ভরণপোষণের জন্য স্বামীর চেম্বারে যাওয়া আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যখন-তখন আমি ও আমার মেয়ের উপর হামলা হতে পারে।’

তিনি তার নিরাপত্তা নিশ্চিতের জন্য এবং তার স্বামী এরশাদুল হকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস ও ইফতার মাহফিল রোববার

সিলেটে তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস ও ইফতার মাহফিল রোববার

5 ঐতিহাসিক বদর দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় বিশাল আলোচনা সভা

সিলেটে ছাত্রদল নেতা রুবেল আহমেদের উদ্যোগে ১১৫ পরিবারে রমজানের উপহার বিতরণ

সিলেটে ছাত্রদল নেতা রুবেল আহমেদের উদ্যোগে ১১৫ পরিবারে রমজানের উপহার বিতরণ

1 পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

4 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

8 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

4 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

7 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

5 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

4 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট

1
4