editor
প্রকাশিত: 10:48 AM, October 29, 2020
নিজস্ব প্রতিবেদক ::
সিলেটে একদিনে করোনাভাইরাসে প্রাণ হারালেন তিনজন। এ যেন সিলেটে আবারও ভয়ঙ্কর থাবা বসিয়েছে প্রাণনাশী ভাইরাসটি।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মৃত্যুবরণকারী তিনজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২৯। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৭, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২১ জন।
এদিকে, সিলেট বিভাগে গতকাল বুধবার একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৭ জন। এর মধ্যে সিলেটে ২৩, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজারে ৫ জন।
জানা গেছে, আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩৫৫৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৫৫৯, সুনামগঞ্জে ২৪০২, হবিগঞ্জে ১৮১৩ ও মৌলভীবাজার জেলায় ১৭৮১ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৬ জন। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই ৪৬ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১২০৮৭ জন। এর মধ্যে সিলেটে ৬৫৭০, সুনামগঞ্জে ২৩৪২, হবিগঞ্জে ১৫১৭ ও মৌলভীবাজারে ১৬৫৮ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৬৪ জন। এর মধ্যে সিলেটে ৫৫, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৫ জন।
3 রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। 5 সোমবার (১৪
7 প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’
4 জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত
8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি
5 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক
3 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে
8 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ
8 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের