editor
প্রকাশিত: 3:02 PM, January 14, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট অনলাইন প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তপসিল অনুযায়ী বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এ তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আফতাব চৌধুরী ও খন্দকার সিপার আহমদ।
মনোনয়ন পত্র বাছাইকালে নির্বাচন কমিশন ত্রুটিপূর্ণ ৪টি মনোনয়ন পত্র বাতিল করেন। পরে প্রার্থীরা তাদের মনোনয়ন ফিরে পেতে আপিল বোর্ডের কাছে আপিল করেন।মঙ্গলবার সন্ধ্যায় আপিল বোর্ড এ বিষয়ে শুনানি করেন। ভবিষ্যতে এ ধরনের ভুল না করার আহ্বান জানিয়ে আপিল বোর্ড বাতিলকৃত ৪টি আবেদন গ্রহন করেন।আপিল বোর্ডের সদস্যরা হলেন, কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, শিক্ষাবিদ মুহিবুর রহমান, সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ।
মোট ১১টি পদে ২২ প্রার্থী নির্বাচনে অংগ্রহন করছেন, সভাপতি পদে মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মকসুদ আহমদ, সহ-সভাপতি পদে মো:গোলজার আহমদ ও দেবব্রত রায় দিপন, সহ-সাধারণ সম্পাদক পদে তাওহীদুল ইসলাম,ফারহানা বেগম হেনা, মোশারফ হোসেন সুজাত, কোষাধ্যক্ষ পদে আব্দুল মুহিত দিদার ও শিব্বির আহমদ ওসমানী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে কে এ রহিম ও আফরোজ খান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে মবরুর আহমদ সাজু, শাহিদ আহমদ হাতিমী ও মো: আব্দুল হাসিব, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মাসুদ আহমদ রনি ও জহিরুল ইসলাম মিশু।
সদস্য পদে কামরূল আলম, কামাল আহমদ,মোঃ সাইফুল ইসলাম,এম এ ওয়াহিদ চৌধুরী,শ্রী আশীষ দে, মাহমুদ হোসেন খান।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক মনোনয়ন পত্র জমা না পড়ায় এই দুইটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন
S/H(Ripaq-5)
5 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন
4 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে
2 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা
5 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার
6 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল
1 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত
4 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী
2 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত