editor
প্রকাশিত: 1:21 PM, August 31, 2020
সিলেটের সময়::
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর
অন্তর্ভুক্ত হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ৩১
আগষ্ট সোমবার বিকাল ৩ টায় উপ-পরিষদের কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. মানিক
মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন
সহ সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক মিলন আহমদ, সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত
সেন, সদস্য সাহেদ আহমদ, ইসমাইল উদ্দিন।
এছাড়াও শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আদিল হোসেন, দেলুয়ার হোসেন,
কয়েস আহমদ, সমর দাস, রাসেল আহমদ, আব্দুল হালিম, জাহাঙ্গীর আলম, আবু ছাইম,
গিয়াস উদ্দিন, ছামির মিয়া, মানিক, রুবেল আহমদ, প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন ইদানীং দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর সহ
বিভিন্ন স্থানে অবৈধভাবে মোটর সাইকেল দিয়ে যাত্রী পরিবহন বেড়ে গেছে।
উবার, শেয়ারী ও পাঠাও প্রভুতি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মোটর সাইকেল
দিয়ে যাত্রী পরিবহণ করে যাচ্ছেন কিছু সংখ্যাক নাম পরিচয়হীন ব্যক্তি
কিন্তু অবৈধ ও নাম পরিচয় বিহীন মোটর সাইকেল চালকরা অটোরিকশা শ্রমিকদের
সাথে দাপট দেখিয়ে যাত্রী পরিবহন করে থাকে। তাদের বিরুদ্ধে কথা বললে তারা
অশ্লীল ভাষায় গালি গালাজ করে। এসব চক্রের সাথে ছিনতাইকারী ও পকেটমার সহ
অপরাধীদের সপৃক্ততা রয়েছে। এমনকি এসব বাইকের মাধ্যমে নানা অপরাধ
কর্মকান্ড ঘটে থাকে।জনগনের নিরাপত্তার স্বার্থে এরকম অনুমােদনহীন
কর্মকান্ডের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।অ্যাপ নয়
চুক্তিতে যাত্রীবহন এখন ঝুকিপূর্ণ হয়েছে। ছিনতাই ডাকাতি অপহরণ সহ এসব
বাহন দিয়ে কেনাে অপরাধ সংঘটিত হলে অপরাধীদের শনাক্ত করাও অসম্ভব হয়ে
পড়েছে।
দৈনিক সিলেটের সময় / ডি.সি. এফ-০০৯/২০
4 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার)
1 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
1 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
6 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
6 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক
4 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)
5 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন