editor

প্রকাশিত: 2:11 PM, January 16, 2021

সিলেট বিভাগে ৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

সিলেট বিভাগে ৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

1

অনলাইন ডেস্ক

8

সিলেট বিভাগের ৭ পৌরসভায় ভোট আজ। শেষ মুহূর্তে কয়েকটি পৌরসভার নির্বাচন উত্তাপ ছড়াচ্ছে। প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে। হাঙ্গামা ঠেকাতে গতকাল সন্ধ্যা থেকেই পৌর এলাকাগুলোতে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ধ্যা থেকে টহল দেয়া হচ্ছে। যেসব এলাকা ঝুঁকিপূর্ণ সেখানে টহল জোরদার করা হয়েছে। পৌরসভাগুলোতে কোথাও কোথাও আওয়ামী লীগ-বিএনপি প্রার্থী মুখোমুখি। আবার কোথাও আওয়ামী লীগ প্রার্থী মুখোমুখি হয়েছেন নিজ দলের বিদ্রোহীদের।এদিকে- নির্বাচন কমিশন ৭ পৌরসভার ৯১টি কেন্দ্রের মধ্যে ৭০টিকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তার পাশাপাশি ম্যাজিস্ট্রেট টহল জোরদার করা হয়েছে। সহিংসতা এড়াতে চারস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মোতায়েন করা হয়েছে ২১ প্লাটুন বিজিবি সদস্য। বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫ হাজার সদস্য মাঠে রয়েছে। আজ যে ৭টি পৌরসভায় নির্বাচন হচ্ছে তার মধ্যে রয়েছে- সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও হবিগঞ্জ জেলার মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভা। এবারের পৌরসভা নির্বাচনে একটি ভোট কেন্দ্রে ৪ জন পুলিশ, ব্যাটালিয়ান আনসার, সাধারণ আনসারসহ মোট ১৩ জন করে দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রের বাইরে নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশের একটি টিম। সাদা পোশাকে থাকবে পুলিশ সদস্যরা। এছাড়াও, পৌর এলাকায় ৮ জন করে থাকবে র‌্যাবের টহল টিম। একইভাবে ৮ জনের রিজার্ভ টিমও থাকবে। একটি পৌরসভায় র‌্যাবের ৩২ সদস্যের টহল টিম এবং ৩২ সদস্যের রিজার্ভ টিম থাকবে। প্রতি পৌরসভায় থাকবে ৩ প্লাটুন বিজিবি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করবে বিজিবি। দায়িত্বপালনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা হচ্ছেন- সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-এ-এলাহী সুনামগঞ্জ পৌরসভায়, সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভা দীপ পাল ছাতক পৌরসভায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাগীব নুর জগন্নাথপুর পৌরসভায়, মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম হোসনে আরা কমলগঞ্জ পৌরসভায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান কুলাউড়া পৌরসভায়, হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরী মাধবপুর পৌরসভায় ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মন নবীগঞ্জ পৌরসভার দায়িত্ব পালন করছেন। ১৪ই জানুয়ারি থেকে ১৮ই জানুয়ারি পর্যন্ত তারা এই দায়িত্বে থাকবেন। নির্বাচনী এলাকায় সহিংসতার তাৎক্ষণিক বিচার কার্যক্রম করবেন। ডিআইজি সিলেটের রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (গণমাধ্যম) জেদান আল মুসা জানিয়েছেন- ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন ও ভোট দিতে পারেন- এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছেন- ৭ পৌরসভার মোট ভোট কেন্দ্র ৯১টি। ভোট কক্ষ ৪৭৮টি। সুনামগঞ্জ পৌরসভার মোট ভোটার ৪৬ হাজার ৯৭৯ জন। ছাতক পৌরসভার মোট ভোটার ৩০ হাজার ২৭৮ জন। জগন্নাথপুর পৌরসভার মোট ভোটার ২৮ হাজার ৬০১ জন। কমলগঞ্জ পৌরসভার মোট ভোটার ১৩ হাজার ৯০৫ জন। কুলাউড়া পৌরসভার মোট ভোটার ২০ হাজার ৭৬৯ জন। নবীগঞ্জ পৌরসভার মোট ভোটার ১৮ হাজার ৬৯৯ জন। মাধবপুর পৌরসভার মোট ভোটার ১৫ হাজার ৯৮৭ জন। এদিকে- সিলেটের পৌরসভা নির্বাচনে প্রচারণাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রার্থীদের সমর্থকরা এসব ঘটনায় জড়িয়ে পড়েন। তবে- প্রশাসনের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেয়ার কারণে বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি।

5

S/H(Ripa-5)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

5 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

7 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

7 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

2 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

7 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

2 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

1 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

4 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 8

1
6