editor

প্রকাশিত: 11:53 PM, January 20, 2022

সিলেট সিটি বানিজ্যিক ভবনের কাজী কম্পিউটার এন্ড প্রেস এ হামলা ও ভাংচুর

সিলেট সিটি বানিজ্যিক ভবনের কাজী কম্পিউটার এন্ড প্রেস এ হামলা ও ভাংচুর

6

ডেস্ক রিপোর্ট:

গতকাল বুধবার (১৯ জানুয়ারি ২০২২ ইং ) দুপুর ১২ ঘটিকার সময় সিলেট সিটি কর্পোরেশন এর পার্শ্ববর্তি সিলেট সিটি বানিজ্যিক ভবনের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল করিম এর মালিকানাধীন ব্যাবসা প্রতিষ্ঠান কাজী কম্পিউটার এন্ড প্রেস এ সিলেট জেলা ছাত্রলীগের প্রভাবশালী এক নেতার প্রত্যক্ষ মদদে হামলা ও ভাংচুর করে লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মীরা।

8

ঘটনার বিবরণে জানা যায়, সিলেট সিটি বানিজ্যিক ভবন এর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল করিমের ছোট ভাই লন্ডন প্রবাসী মোঃ ইকবাল হুসেন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত থাকা ও সামাজিক যােগাযােগ মাধ্যম ফেইসবুকে সরকার ও আওয়ামী লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে নানান ধরনের কটুক্তিমুলক লেখালেখি ও পোস্ট করার কারনে বিভিন্ন সময় স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা মোঃ রেজাউল করিমের বাড়ি ও তাহার ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল।

তারই সুত্রধরে ঘটনার দিন দুপুরে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এর নেতৃত্বে বেশ কয়েকজন ছাত্রলীগের সন্ত্রাসী চাঁদাবাজ ক্যাডার বাহিনী এসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী মোঃ রেজাউল করিমের নিকট বড় অংকের চাঁদা দাবী করে, তিনি চাঁদা দিতে অস্বীকার করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাহার (মোঃ রেজাউল করিমের) নাম ধরে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে মোঃ রেজাউল করিম সন্ত্রাসীদেরকে গালাগাল না করে চলে যেতে অনুরোধ করলে তারা আরাে ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করে তাহাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোর করে বের করে দেয়।

7

পরে সন্ত্রাসীরা দোকানের ভিতরে প্রবেশ করে দামী আসবাবপত্র ভাংচুর করে ও মুল্যবান জিনিসপত্র সহ নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।।উক্ত সন্ত্রাসী হামলার খবর সিলেট সিটি বাণিজ্যিক ভবনের সর্বত্র ছড়িয়ে পড়লে সিলেট সিটি বাণিজ্যিক ভবনে অবস্থিত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, কর্মচারী ও সাধারণ জনগণ কাজী কম্পিউটার এন্ড প্রেস এর সম্মুখে এসে সমবেত হলে সন্ত্রাসীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র উচিয়ে জনসাধারণকে ভয় দেখিয়ে চলে যেতে সক্ষম হয়।

6

স্থানীয় সূত্রে আরাে জানা যায়, মোঃ রেজাউল করিম সিলেট সিটি বাণিজ্যিক ভবন কর্তৃপক্ষকে সাথে নিয়ে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ( রাহেল সিরাজ ) ও তার সহযােগী চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসীদের দায়ী করে তাদের বিরুদ্ধে সিলেট কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ তাদের বিরুদ্ধে মামলা নিতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সাথে বার বার মোবাইল ফোনে যােগাযােগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

7

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

7 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

5 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

2 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

8 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

5 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

7 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।

1
5