editor

প্রকাশিত: 4:54 PM, February 10, 2022

সিলেট স্টেশন ক্লাব পরিদর্শনে ব্রিটিশ হাই কমিশনার

সিলেট স্টেশন ক্লাব পরিদর্শনে ব্রিটিশ হাই কমিশনার

8

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন গতকাল (১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেট স্টেশন ক্লাব পরিদর্শন করেন।
এ উপলক্ষে সিলেট স্টেশন ক্লাব লিমিটের এর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, সিলেটের সাথে ব্রিটেন এর রয়েছে সু-সম্পর্ক। এই সম্পর্ক যুগ যুগ ধরে অব্যাহত থাকবে। তিনি সিলেট স্টেশন ক্লাবের কার্যক্রমের ভুয়শী প্রশংসা করে আগামীতে এই ক্লাবের সাথে সু-সম্পর্ক আরো জোরদার করার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি তাকে সিলেট স্টেশন ক্লাবের অনারারী সদস্য করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট নূরুদ্দীন আহমদ এর সভাপতিত্বে ও সাবেক সভাপতি এডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহীন এর পরিচালনায় শুরুতে ক্লাবের পক্ষ থেকে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনকে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাব প্রেসিডেন্ট। এসময় তাকে ক্লাবের অনারারী সদস্য পদের পত্র প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলী, সদস্য (অর্থ ও পরিকল্পনা বিভাগ) হারুন আল রশিদ দিপু, সদস্য (ব্যবস্থাপনা বিভাগ) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সদস্য (উন্নয়ন ও আবাসিক বিভাগ) কয়ছর আহমেদ ওরফে আব্দুল মুমিন, সদস্য (বিনোদন বিভাগ) ফজলে এলাহী চৌধুরী, সদস্য (ক্রীড়া বিভাগ) জুম্মা আব্বাস রাজু, সদস্য (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মুমিন আহমেদ, সদস্য (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান।

5

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা বনদ্বীপ লাল দাস, সিনিয়র সদস্য বশির উদ্দিন আহমেদ, সামুন মাহমুদ খান, বীর মুক্তিযোদ্ধা এনায়েত আহমদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট মফুর আলী, বিজিত চৌধুরী, লুৎফুল বকস সাধন, শমশের জামাল, গোলাম জাবির চৌধুরী জাবু, মুফতি শামীম আহমদ, মোস্তাকিম রাজা চৌধুরী প্রমুখ।

1

এর আগে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন সিলেট স্টেশন ক্লাবের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

8 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

2 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

7 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 8 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

6 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

8 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

5 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

3 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

8 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা

1
4