editor
প্রকাশিত: 7:18 PM, December 3, 2020
নিজস্ব প্রতিনিধি
সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালতের অভিযানে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে আড়াই লাখ টাকার বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়েছে। ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ১৫শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বিজন কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নগরীর কাজলশাহ এলাকার হালিমা ম্যানশন, বাদশা ম্যানশন, আল মক্কা শপিং সিটি, সুবিদবাজার এলাকার গনি ম্যানশনে অভিযান পরিচালনা করে সিসিকের ভ্রাম্যমান আদালত। এছাড়া পশ্চিম সুবিদবাজার, রাগিব রাবেয়া মেডিক্যাল রোড এবং পাঠানটুলা এলাকার কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে আড়াই লাখ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়।
অভিযানে রাগিব রাবেয়া মেডিক্যাল রোডে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানার ১৫’শ টাকা আদায় করেন সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত।
অভিযানে সিসিকের কর্মকর্তা মো. রমিজ উদ্দিন, সিলেট মহানগর পুলিশ, সিসিকের বাজার শাখা, লাইসেন্স শাখাসহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নগরীর রাস্তা ও ফুটপাত দখল, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া হোল্ডিং ট্যাক্স ও পানি বিল আদায়ে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
S/H- (Sultana-3)
1 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
1 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
8 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং
3 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ
1 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার
6 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।
2 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের
4 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক