editor
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদক
অপরিকল্পিতভাবে নগরীর উন্নয়ন, অব্যবস্থাপনা, যত্রতত্র বিপজ্জনকভাবে মালামাল রাখা এবং একই জায়গায় বার বার খোঁড়াখুঁড়ি করা নিয়ে সিলেট সিটি করপোরেশেন কর্তৃপক্ষের প্রতি অভিযোগের অন্ত নেই নগরবাসীর। অসংখ্য অভিযোগ থাকলেও সিসিকের তাতে নেই কোনো ভ্রুক্ষেপ। নগর কর্তৃপক্ষের এমন উদাসীনতাই শেষমেষ প্রাণ কাড়লো সিলেটের এক কির্তীমান ব্যক্তির।
সিলেটের বিশিষ্ট কবি, ছড়াকার ও সাবেক শিক্ষক নেতা আব্দুল বাসিত মোহাম্মদের মৃত্যুবরণ করেছেন। তবে তাঁর মৃত্যুটি স্বাভাবিক নয় বলে জানা গেছে। সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন একটি অরক্ষিত ড্রেনে পড়ে গিয়ে তাঁর পেটে রড ঢুকে যায়। এর ফলেই বাসিত মোহাম্মতের মর্মান্তিক মৃত্যু ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানার হুরায়রা ম্যানশনের সামনে সিলেট সিটি করপোরেশন কর্তৃক নির্মাণাধীন ড্রেনে পড়ে কবি আব্দুল বাসিত মোহাম্মদের পেটের মধ্যে রড ঢুকে যায়। এসময় তিনি গুরুতর আহত হন।
সংকটাপন্ন অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত দুদিন এমএজি ওসমানী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
এদিকে, কবি-ছড়াকার বাসিত মোহাম্মদের এমন মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তড়িঘড়ির করে নগরীর বিভিন্ন রাস্তার পাশে বিপজ্জনকভাবে থাকা রডগুলো ঢাকতে শুরু করে সিসিক। বৃহস্পতিবার বিকেলে নগরীর জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তার পাশের ড্রেনের স্ল্যাব থেকে বেরিয়ে থাকা বিপজ্জনক রডগুলো সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয়া হয়েছে। তবে এখনও অনেক জায়গায় এমন রড বের হয়ে আছে। তবে সেগুলো দ্রুত ঢেকে ফেলার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে সিসিক।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান আজ বিকেলে জানান। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও অনাকাঙ্খিত। আমরা খবর পেয়েই বিভিন্ন স্থানে এভাবে বিপজ্জনকভাবে বেরিয়ে থাকা রডগুলো ঢাকার ব্যবস্থা করেছি। দ্রুত সবগুলো ঢালাই করে ঢেকে দেয়া হবে।
S/H-(Sultana-3)
3 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
8 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
1 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
7 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
6 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
8 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
8 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪
7 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক