editor

প্রকাশিত: 12:22 PM, August 4, 2026

সিসিকের ১৯নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ

সিসিকের ১৯নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রভাবে হিমশিম খাওয়া মানুষের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। আগে মূলত স্বল্প আয়ের মানুষ টিসিবির ফ্যামিলি কার্ডে পণ্য কিনলেও, এখন সরকারি-বেসরকারি চাকরিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও টিসিবির পণ্যের ওপর ভরসা করছেন।

তবে সিলেটে ডিলারদের অনিয়ম, অব্যবস্থাপনা এবং তদারকির অভাবে ফ্যামিলি কার্ডধারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। টিসিবির পণ্য পেতে ভোর ছয়টা থেকেই লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন কার্ডধারীরা।

গতকাল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা যায়, টিসিবির পণ্য বিক্রির স্পটগুলোতে দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের দীর্ঘ লাইন। কার্ডধারীদের অভিযোগ, দীর্ঘ এই লাইনে শৃঙ্খলা বজায় রাখা বা তদারকির জন্য কোনো সরকারি কর্মকর্তা থাকেন না। এই সুযোগে প্রভাবশালীরা একাধিক কার্ড ব্যবহার করে সহজেই পণ্য নিয়ে কেটে পড়েন।

বিশেষ করে সিসিকের ১৯ নম্বর ওয়ার্ডে ডিলারদের সমন্বয়হীনতা ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এই ওয়ার্ডে দুজন ডিলার থাকায় গ্রাহকরা এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন। অনেক সময় দেখা যায়, কার্ড নিয়ে গেলে ডিলাররা অন্য ডিলারের কাছে পাঠিয়ে দেন।

ওয়ার্ডটির ‘মুরাদ স্টোর’ নামে এক ডিলারের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। তাদের দাবি, ওই ডিলার প্রতি মাসে নিয়মিত পণ্য বিক্রি না করে তা অন্যত্র সরিয়ে ফেলেন। সম্প্রতি সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায় পণ্য কিনতে মানুষের উপচে পড়া ভিড়। কিন্তু দোকানের কর্মচারীরা জানান, বেলা ২টার পর পণ্য বিক্রি করা হবে। নির্ধারিত সময়ে ডিলার না আসায় তীব্র গরম ও ভিড়ে নারী ও প্রবীণরা চরম ভোগান্তির শিকার হন।

শাহী ঈদগাহ এলাকায় টিসিবির কার্ড হাতে দাঁড়িয়ে থাকা ৬৫ বছর বয়সি এক বৃদ্ধা আক্ষেপ করে বলেন, আগের দিন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছে। তাই পরদিন বাধ্য হয়ে খুব সকালে এসে লাইনে দাঁড়িয়েছেন। স্থান হারানোর ভয়ে অনেক প্রবীণ ও নারী তীব্র রোদ-গরমেও লাইন ছেড়ে সরছেন না, যার ফলে প্রায়ই বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটছে।

বাজারের তুলনায় টিসিবিতে পণ্য কেনায় ৩০০ থেকে ৩৫০ টাকা সাশ্রয় হয়। বর্তমানে খোলা বাজারে এক লিটার সয়াবিন তেল ২০০ থেকে ২০৫ টাকা, মসুর ডাল ১০০ থেকে ১১০ টাকা এবং চিনি ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। বিপরীতে টিসিবির কার্ডে প্রতি লিটার তেল ১০০ টাকা, ডাল ৬০ টাকা এবং চিনি ৭০ টাকা কেজিতে পাওয়া যায়। এছাড়া নির্ধারিত কার্ডে সাবান ও ডিটারজেন্ট পাউডারও দেওয়া হচ্ছে।

সীমিত আয়ের পরিবারগুলোর জন্য এই সাশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও টিসিবি ডিলারদের দুর্ভাবনা ও সিটি করপোরেশন বা প্রশাসনের তদারকির অভাবে সেই সুবিধা পাওয়ার পথ দিন দিন কঠিন হয়ে উঠছে। স্থানীয়দের দাবি, প্রতিটি স্পটে সরকারি তদারকি অফিসার নিশ্চিত করা এবং অনিয়মে জড়িত ডিলারদের লাইসেন্স বাতিল করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সারাদেশে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক

ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ

ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ

প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই

ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে অভিযোগ

ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে অভিযোগ

ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন সিলেট