editor
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে প্রবাসীদের সহযোগিতায় ১৩টি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে উমরপুর বাজার এলাকাকে নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয়েছে।
ইউনিয়নের বাসিন্দা লামা ইসবপুর গ্রামের লুদু মিয়া চৌধুরী, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও ব্যবসায়ী ড.সিরাজ আলীর অর্থায়নে প্রায় দেড় লক্ষ টাকা ব্যায়ে ইউনিয়ন পরিষদসহ বাজারের গুরুত্বপূর্ণ স্থানে মোট ১৩টি সিসি ক্যামেরা দুইটি মনিটর ও একটি আইপিএস স্থাপন করা হয়েছে। ওই কন্টোল রুমের মাধ্যমে দিনের ২৪ ঘণ্টা সিসি ক্যামেরাগুলো চালু থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাসহ অপরাধ দমন ও অপরাধীদের শনাক্তকরণে সিসি ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উমরপুর বাজারে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধের পাশাপাশি এলাকাটি হবে আরও সুরক্ষিত এমনটিই প্রত্যাশ করছেন স্থানীয়র।
মঙ্গলবার উমরপুর বাজারে সিসি ক্যামেরা উদ্বোধন উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজন করা হয় সভার।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক। উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নেয়ামত শরিফ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসেন আহমদ ছইল, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, সমাজসেবী আনহার আহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, ইউপি সদস্য আমিরুল ইসলাম শিকদার, রুকন আহমদ প্রমুখ।
5 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
4 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
3 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
1 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
5 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
7 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
2 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ
6 নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ)