editor
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬
গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ মাল্টায় পাড়ি জমানোর জোর প্রচেষ্টা চালাচ্ছেন। দীর্ঘ আট মাস ধরে আত্মগোপনে থাকা এই নেতার বর্তমান অবস্থান এবং পরিচয় পরিবর্তন নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর গ্রেফতার এড়াতে আলম খান মুক্তি নিজের নাম পরিবর্তন করেছেন। বর্তমানে তিনি সেখানে ‘রমেশ চন্দ্র’ পরিচয় ব্যবহার করছেন। কেবল নাম পরিবর্তনই নয়, সে দেশে স্থায়ীভাবে বসবাসের আইনি জটিলতা কাটাতে এবং স্থানীয়দের আস্থা ও সহায়তা পেতে তিনি এক ভারতীয় নারীকে বিবাহ করেছেন বলেও খবর পাওয়া গেছে।
আলম খান মুক্তির ঘনিষ্ঠ মহলের দাবি, ভারতে তিনি নিজেকে নিরাপদ মনে করছেন না। গত ৪-৫ মাস ধরে তিনি সপরিবারে ভারত থেকে ইউরোপের দেশ মাল্টায় যাওয়ার জন্য জোর লবিং ও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর এই বিদেশ যাত্রার পরিকল্পনায় বিপুল অংকের অর্থ লেনদেনের গুঞ্জনও রয়েছে। মূলত ভারত থেকে নিরাপদ কোনো দেশে পাড়ি জমানোই এখন তাঁর প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই সিলেটের অনেক প্রভাবশালী নেতার মতো আলম খান মুক্তিও আত্মগোপনে চলে যান। পরবর্তীতে খবর আসে তিনি অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সিলেটে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও বর্তমানে তিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
রমেশ চন্দ্র নামে ভুয়া পরিচয় তৈরি করে তাঁর ভারত ছাড়ার এই মরিয়া চেষ্টা নিয়ে সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে নানা আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর গতিবিধি এবং অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে কাজ করছে বলে জানা গেছে।
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
7 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
8 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
7 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
7 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
3 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 5 বৃহস্পতিবার
5 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
7 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন