editor
প্রকাশিত: 4:39 PM, December 10, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আনা খুনের মামলার এক আসামি আদালত প্রাঙ্গণ থেকে পালানোর ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। কীভাবে এই আসামি পালিয়েছে, কার অবহেলা ছিল ইত্যাদি এটি দেখার জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, পালিয়ে যাওয়া আসামির নাম ইকবাল হোসেন (৩৫)। তিনি দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেংগের গ্রামের রমজান আলীর ছেলে। ২০১৭ সালের ১৩ জুন স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে খুনের মামলা হয়েছিল।
বুধবার বেলা ১১টায় সুনামগঞ্জ শহরতলির হালুয়ারগাঁও এর জেলা কারাগার থেকে ইকবাল হোসেনকে আদালতে হাজির করার জন্য নিয়ে আসে কোর্ট পুলিশ। আদালত প্রাঙ্গণ থেকে সকলের অলক্ষ্যে পালিয়ে যান ইকবাল।
এ ঘটনায় কার অবহেলা ছিল খুঁজে বের করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবীকে প্রধান করে এবং ডিআইওওয়ান আনোয়ার হোসেন মৃধা ও শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ আহমেদকে সদস্য করে তদন্ত কমিটি করা হয়েছে। পুলিশ সুপার জানান, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্তে যারা দোষি সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
S/H-(Sultana -3)
নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ