editor

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

সুনামগঞ্জে একটি সড়ক সংস্কারের জন্য ৩ উপজেলার মানুষের ভোগান্তি

সুনামগঞ্জে একটি সড়ক সংস্কারের জন্য ৩ উপজেলার মানুষের ভোগান্তি

5

সুনামগঞ্জ প্রতিনিধি
আব্দুজ জহুর ব্রীজের পুর্বে রাধানগর পয়েন্ট থেকে চালবন্দ পয়েন্ট পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগি হয়ে রয়েছে। এতে বিশ^ম্ভরপুর ও তাহিরপুর উপজেলা এবং ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের নেই সংস্কারের উদ্যোগ। এতে ক্ষোভ জানিয়েছেন উপজেলার বাসিন্দারা।
সরজমিনে দেখা যায়, ৪ দফা বন্যায় রাধানগর পয়েন্ট থেকে চলবন্দ পয়েন্ট পর্যন্ত বিটুমিনের সড়কের বেহাল দশা। সড়কের অনেক অংশে বিটুমিনের চিহ্নও নেই এখন। বন্যার পানি ভেঙে নিয়ে গেছে। ফলে একটু বৃষ্টি হলে ভাটির ৩ উপজেলায় যাওয়ার এই ৭ কিলোমিটারে অনেক জায়গায় পানি জমে থাকে। তখন এসব খানাখন্দের গভীরতা অনুমান করা যায় না। ফলে এসব জায়গায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভাঙছে সিএনজির অনেক পাটর্স। ক্ষতির সম্মুখিন হচ্ছেন চালক।
সংশ্লিষ্ট কর্তপক্ষ বলছেন, বিশ^ম্ভরপুর তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় যাওয়ার প্রধান সড়ক এটি। এটির বেহাল দশা মানে লক্ষাধিক মানুষের ভোগান্তি। বিকল্প সড়কের ব্যবস্থা থাকলে এতো অসুবিধা হতো না। এই ৩ উপজেলায় ৪ দফা বন্যার পর গ্রামীণ অনেক সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি ভালো দিক। কিন্তু এই উপজেলাগুলোর গ্রামীণ সড়কের চেয়ে গুরুত্বপূর্ণ ৭ কিলোমিটার সড়ক সংস্কার করা। এটির দিকে সংশ্লিষ্ট দপ্তর উদাসীন রয়েছে।
তাহিরপুর উপজেলার সিএনজি চালক মো. রুবেল আহমদ সামির। তিনি প্রতিদিন যাত্রী নিয়ে সুনামগঞ্জ আসেন। সড়কের ভোগান্তির কথা উল্লেখ করে বলেন, চালবন্দ পয়েন্টে আসার পর আর ইচ্ছে হয় না এদিকে আসি। একটু জায়গা ভাঙা থাকলে সমস্যা ছিলো না। ৭ কিলোমিটারের পুরোটাই ভাঙা। এমন সব গর্তের তৈরি হয়েছে যে সিএনজি চালিয়ে যাওয়া মুসকিল।
সিএনজি চালক মুসতাকিম আহমদ বলেন, তাহিরপুর পর্যটন এলাকা। প্রতিদিন অনেক পর্যটক আসেন ঘুরতে। তাহিরপুর সৌন্দর্য দেখার পিপাসা মিটে যায় এই ৭ কিলোমিটার সড়কে ফেঁসে। ঝাঁকুনিতে গিটে গিটে ব্যথা ধরে যায়। এই সড়কে আসাই মানে অত্যাচার শুরু হওয়া। মনে হয় কোন অজানা অপরাদের শাস্তি পাচ্ছি।
বিশ^ম্ভরপুর উপজেলার বাসিন্দা যাত্রী শাহজালাল সুমন বলেন, আমাদের বাড়ি এখানে তাই চলাচল করতে হয় এই সড়কে। শুধু মাটির সড়ক হলেও ভালো হতো এর থেকে। বন্যা পরবর্তী কেনো এই গুরুত্বপূর্ণ ৭ কিলোমিটার সড়কের সংস্কার করা হচ্ছে না এ বিষয়ে ক্ষোভ জানিয়ে বলেন, তিনি সরকারের একবিভাগ দেখলাম স্লোগান দিচ্ছে ‘মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার’ কিন্তু সংস্কারটা হচ্ছে কোথায়? স্লোগানের বাস্তবায়ন চাই আমরা। সড়কের ভোগান্তি থেকে মুক্তি চাই।
জেলা সড়ক ও জন পথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মো. উসমান মিয়া বলেন, ৪ দফা বন্যায় পুরো ৭ কিলোমিটার সড়কটি ভেঙে গেছে। তবে এই সড়কগুলো সংস্কার করার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব পাশ হয়ে আসলে আমরা কাজ শুরু করতে পারবো।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

1 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

7 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

7 ​বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

1 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

3 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

7 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

7 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন

1
2