admin
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা সাবেক শিবির নেতা মোঃ সাহিদুর রহমানে বাড়িতে পুলিশি তল্লাশি ও অভিযান চালিয়েছে পুলিশ। গত ১৪ই আগস্ট, বৃহস্পতিবার, রাতে জগন্নাথপুর উপজেলার পাটলি এলাকায় এ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই সাবেক শিবির নেতার বিরুদ্ধে সিলেট কোতয়ালী থানায় নাশকতা ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে একটি মামলা রয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাঁর পারিবারিক বাড়িতে আদালতের অনুমোদনক্রমে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় পুলিশ বাড়ি থেকে কিছু নথি, বইপত্র ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে। তবে কাউকে আটক করা হয়নি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “মামলার তদন্তের অংশ হিসেবেই আমরা এই তল্লাশি চালিয়েছি। উদ্ধারকৃত আলামতগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাবেক শিবির নেতা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য প্রবাস জীবনযাপন করছেন। প্রবাসে থেকেও তার নিয়মিত রাজনৈতিক কর্মকান্ড চলমান রেখেছেন। তবে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত এখনো চলমান।
মোঃ সাইদুর রহমানের পিতা জনাব গৌছ উদ্দিনের সাহেবর সাথে কথা বলে জানতে পারা যায় যে, তল্লাশি অভিযানে পুলিশ সাইদুর রহমানকে না পেয়ে ঘরে ব্যপক তল্লাশি চালায়। বাড়িতে থাকা বেশ কিছু মূল্যবান আসবাবপত্র ক্ষতিগ্রস্থ করে পুলিশ। এসময় বাড়িতে থাকা মহিলা ও শিশুদের সাথে খুবই অসৌজন্যমূলক আচরণ ও ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
6 মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 7 শুক্রবার (০১ মে)
5 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা
2 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 তিনি বলেছেন, সিলেটের ২৫০
8 ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
7 জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মে দিবস পালিত হয়। শুক্রবার (১ মে) সকাল ৯টায়
1 মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর
3 তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
8 সিলেট হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2 শনিবার (২ মে) সকাল সাড়ে