editor
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬
সুনামগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন হক মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে লাগা এই আগুনে মার্কেটের অন্তত ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মার্কেটের একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। জুতার দোকানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ও রাবার মজুত থাকায় আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পাশের আরও ৮-১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরবর্তীতে শান্তিগঞ্জ ইউনিটকেও তলব করা হয়। ফায়ার সার্ভিস, পুলিশ এবং বিজিবির সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সেখানে ডাম্পিংয়ের (আগুন পুরোপুরি নির্বাপন) কাজ চলছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে সঠিক কারণ ফায়ার সার্ভিস তদন্ত সাপেক্ষে বলতে পারবে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া যায়নি।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে আসি। আগুনের তীব্রতা বেশি হওয়ায় দুটি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মুহূর্তের আগুনে তাদের তিল তিল করে গড়া স্বপ্ন শেষ হয়ে গেছে। দোকানের কোনো মালামালই তারা রক্ষা করতে পারেননি। এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে তারা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
8 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে রোববার (৩
2 সিলেটে একদিকে যখন মহান মে দিবস ও পরবর্তী কর্মসূচীর মাধ্যমে শ্রমিকের অধিকারের কথা বলা হচ্ছে, ঠিক তখনই এক মর্মান্তিক
4 পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের
7 জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
5 মহান মে দিবস উপলক্ষে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর জিন্দাবাজার এবং ৩৬ নং ওয়ার্ডের বালুচরে পৃথক আলোচনা
5 মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 5 শুক্রবার (০১ মে)
3 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা
2 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট