editor
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে পৃথকভাবে সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে ও দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁওয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
নিষিদ্ধ ঘোষিত সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হোসেন পলাশ ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সায়েম।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পর তারা নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। ছবিতে শুধু তাদের দুজনকেই দেখা গেছে। পরে তাদের শ্রদ্ধাঞ্জলি প্রদানের ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে গভীর রাতে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে।
5 দীর্ঘ ৭ দশকের সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের ধারক এবং সিলেট বিভাগের অন্যতম প্রধান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের
3 জকিগঞ্জ প্রতিনিধিঃ সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা চৌধুরী
2 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে
8 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা
5 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার
2 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার
1 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।
5 সিলেটের কোম্পানীগঞ্জে কথিত সাংবাদিক ও পুলিশের মাঝে পাথরবাহী ট্রাক্টর থেকে চাঁদা আদায় এবং মামলা বাণিজ্য সংক্রান্ত অনৈতিক লেনদেনের অডিও