editor

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধে অনিয়ম, দুদক’র তদন্ত শুরু

2

সুনামগঞ্জ প্রতিনিধি:-

সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরে ২০১৭ সালে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির কারণে ফসলহানির ঘটনায় আইনজীবীদের দায়ের করা মামলার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গতকাল দুপুরে আইনজীবী সমিতির ভবনে এ জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। সিলেট জেলা দুদকের সহকারী পরিচালক আনোয়ার হোসেনসহ দুইজনের তদন্ত টিম মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল হকসহ সাক্ষী মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মালেক হোসেন পীর ও চিত্তরঞ্জন তালুকদারকে জিজ্ঞাসাবাদ করেন। বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির কারণে হাওরে ফসলহানির ঘটনায় ২০১৭ সালের ৩রা আগস্ট সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বাদী হয়ে ৭৮টি প্রকল্প বাস্তবায়ন কমিটির ৪৮ জন ঠিকাদার ও ১৪ জন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আইনজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, হাওর বাঁচাও আন্দোলনের নেতারাসহ ২৯ জনকে সাক্ষী করা হয়। উল্লেখ্য, ২০১৭ সালের মার্চ মাসে হাওরে সময়মতো বাঁধ নির্মাণ না করায় এবং বাঁধ নির্মাণে ঠিকাদার ও পাউবো’র অনিয়মের কারণে তলিয়ে যায় জেলার সব হাওরের ফসল। সে সময় জেলাবাসীর আন্দোলনে ঠিকাদার ও পাউবো’র কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসহ ঠিকাদার ও পাউবো’র কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে আইনজীবী সমিতি।

8

মামলার বাদী আব্দুল হক জানান, গতকাল বুধবার দুদক কর্মকর্তারা মামলার ৩ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন। আজ থেকে মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। তিনি আরো বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে হাওরে ফসলহানির জন্য যারাই দায়ী তাদের যেন বিচারের আওতায় আনা হয় সে প্রত্যাশা রইলো।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগে ৩ জেলা পরিষদে প্রশাসক হলেন যারা

সিলেট বিভাগে ৩ জেলা পরিষদে প্রশাসক হলেন যারা

2 সিটি করপোরেশনের পর দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছেন সরকার। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় সিলেট,

গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল

গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল

6 বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া

আর্তমানবতার সেবায় শহীদ জিয়ার আদর্শ লালন করতে হবে: মিফতাহ্ সিদ্দিকী

আর্তমানবতার সেবায় শহীদ জিয়ার আদর্শ লালন করতে হবে: মিফতাহ্ সিদ্দিকী

5 বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের বিপদে ঢাল

দ্বীনি শিক্ষা প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম: মুফতি এ কে এম মনোওর আলী

দ্বীনি শিক্ষা প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম: মুফতি এ কে এম মনোওর আলী

3 বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও

নাসীহা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী

নাসীহা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী

4 নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত

সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন আবুল কাহের চৌধুরী শামীম

5 সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। 1 রবিবার

নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল সম্পন্ন

নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল সম্পন্ন

2 পবিত্র রমজান তাকওয়া ও সংযমের মাস। সাম্য, সম্প্রীতি, ইনসাফ ও কল্যাণের আহ্বান নিয়ে রমজান মুমিনের দোরগোড়ায় হাজির হয়েছে। এই

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

1 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সাধারণ কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 1 রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়

1
2