editor

প্রকাশিত: 12:15 PM, September 20, 2020

সেন্ট মার্টিনে ট্রলার থেকে পাঁচ লাখ ইয়াবা বড়ি জব্দ, গ্রেপ্তার ৭

সেন্ট মার্টিনে ট্রলার থেকে পাঁচ লাখ ইয়াবা বড়ি জব্দ, গ্রেপ্তার ৭

5

মিয়ানমার থেকে ট্রলারে বাংলাদেশে পাচারের সময় কক্সবাজারের প্রবালদ্বীপ সেন্ট মার্টিন উপকূলে পাঁচ লাখ ইয়াবার আরও একটি বড় চালান জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল শনিবার দিবাগত রাতে সেন্ট মার্টিনের দক্ষিণে শীলেরকুম এলাকায় একটি ট্রলার তল্লাশি করে ওই ইয়াবার চালান জব্দ করা হয়। এ সময় ইয়াবা বহন করার অভিযোগে সাত রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।

6

এর আগে গত ২৪ আগস্ট মিয়ানমার থেকে ট্রলার বোঝাই করে বাংলাদেশে পাচারের সময় ১৩ লাখ ইয়াবার সবচেয়ে বড় চালানটি জব্দ করেছিলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। ওই সময় দুজনকে গ্রেপ্তার করেছিল র‍্যাব।
কোস্টগার্ড সূত্র জানায়, মিয়ানমার থেকে ট্রলার বোঝাই করে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে ঢুকছে, এমন খবরের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল ইসলামের নেতৃত্বে একটি দল সেন্ট মার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থান নেন। কিছুক্ষণ পর তাঁরা দেখতে পান মিয়ানমারের দিক থেকে একটি ট্রলার সেন্ট মার্টিনের দিকে আসছে। বাংলাদেশ জলসীমানায় প্রবেশ করলে কোস্টগার্ডের সদস্যরা ট্রলারটিকে থামার সংকেত দেন। এ সময় ট্রলারটি না থেমে উল্টো গভীর সাগরের দিকে ছুটতে থাকে।

6

এরপর কোস্টগার্ড ধাওয়া করে সাত মাদক পাচারকারীসহ ট্রলারটি জব্দ করে। পরে ট্রলার তল্লাশি করে পাঁচ লাখ ইয়াবা জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন আবদুস শুকুর, জাহিদ হোসেন, আবদুল মোনাফ, নুর আলম, আমান উল্লাহ, মহরম আলী ও আবদুল পেটাম। তাঁরা মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা।

7

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার আমিরুল ইসলাম বলেন, আটক সাত মাদক পাচারকারীকে বিকেলে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

8 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

6 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

1 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

5 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

6 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

2 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

1 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

4 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক

1
5