editor

প্রকাশিত: 9:33 AM, September 24, 2020

সোনার দাম এবার কমল, ভরিতে প্রায় ২৫০০ টাকা

সোনার দাম এবার কমল, ভরিতে প্রায় ২৫০০ টাকা

4

সোনার বাজারে স্থিতিশীলতা আসছে না। দাম বৃদ্ধির সাত দিনের মাথায় সোনার দর ভরিতে ২ হাজার ৪৫০ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৮ টাকা। নতুন দর আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে।

6

সর্বশেষ গত শুক্রবার সোনার দাম ২ হাজার ৪৫০ টাকা বৃদ্ধি করছিল জুয়েলার্স সমিতি। সাত দিনের ব্যবধানে আজ সেই পরিমাণ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সমিতির নেতারা যুক্তি দিয়েছেন, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য কিছুটা হ্রাস পাওয়ায় দেশের ক্রেতাসাধারণের কথা চিন্তা করে দাম কমানো হয়েছে।

জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দাম কমানোর কারণে আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার অলংকার কিনতে ৫১ হাজার ৭৮৯ টাকা লাগবে গ্রাহকদের।

7

সমিতি জানায়, গতকাল পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৬ হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেট ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৫৬০ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৫৪ হাজার ৭৮৮ টাকায়। আজ থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২ হাজার ৪৫০ টাকা কমছে।

2

গত কয়েক মাস ধরে সোনার বাজার অস্থির। গত ৫ আগস্ট বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ডলার ছুঁয়ে যায়। তখনই জুয়েলার্স সমিতি দেশের বাজারে ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়। তাতে প্রতি ভরি সোনার দাম ৭৭ হাজার ২১৬ টাকায় দাঁড়ায়। এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

7

এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেট প্রতি ভরি রুপার অলংকারের দাম পড়বে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার অলংকার কিনতে লাগবে যথাক্রমে ১ হাজার ৪৩৪ ও ১ হাজার ২২৪ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার অলংকার আগের মতোই ৯৩৩ টাকা ভরি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

1 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

6 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। 3

তিন খুনের নেপথ্যে কী ?

তিন খুনের নেপথ্যে কী ?

6 ‎‎একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

4 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

6 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। 4 স্থানীয় সচেতন মহল

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

8 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

6 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। একাধিক মামলার আসামি

সিলেটে জাল ওকশন পেপারে চোরাচালানের সিন্ডিকেটের মূলহোতা তরিকুল

সিলেটে জাল ওকশন পেপারে চোরাচালানের সিন্ডিকেটের মূলহোতা তরিকুল

6 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান

1
8