editor

প্রকাশিত: 8:19 AM, September 26, 2020

সোনার পদক পেল ইঁদুর!

সোনার পদক পেল ইঁদুর!

6

আয়তনে ছোট্ট একটি ইঁদুর (Rat)। তাঁকেই কিনা সাহসিকতার জন্য দেওয়া হল সোনার পদক (Gold Medel)! শুনতে অবাক লাগলেও ছোট আকৃতির ওই ইঁদুরটি আসলে মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইন উদ্ধারে সিদ্ধহস্ত। যে কাজের কথা শুনলে বড় বড় রথী–মহারথীরাও প্রাণভয়ে পিছিয়ে আসতে বাধ্য, সেই কাজই অনায়াসে করে ফেলে সে। আর তার জন্যই আফ্রিকাজাত ওই ইঁদুরটিকে এই সোনার পদক দিয়ে পুরস্কৃত করা হল কম্বোডিয়ায়।
জানা গিয়েছে, ইঁদুরটির নাম মাগওয়া। এখনও পর্যন্ত সফলভাবে ৩৯টি ল্যান্ডমাইন এবং ২৮টি বিস্ফোরক উদ্ধার করেছে সে। পরীক্ষা করেছে ১ লক্ষ ৪১ হাজার স্কয়্যার কিলোমিটার এলাকা। যা কিনা ২০টি ফুটবল মাঠের সমান। মূলত মাটির নিচে থাকা ল্যান্ডমাইন বা বিস্ফোরক খুঁজে বের করতেই এই ধরনের আফ্রিকান ইঁদুরকে ব্যবহার করা হয়।তবে দীর্ঘদিন ধরে ট্রেনিংয়েরও প্রয়োজন হয়। এই কাজে সিদ্ধহস্ত APOPO নামে একটি সংস্থা। তারাই এই ধরনের ইঁদুরকে উপযুক্ত ট্রেনিং দিয়ে এভাবে পারদর্শী করে তোলে। কম্বোডিয়ার (Combodia) পিডিএসএ নামে একটি সংস্থা মাগাওয়াকে সোনার মেডেলটি দিয়েছে। সংস্থার ৭৭ বছরের ইতিহাসে প্রাণীদের মধ্যে প্রথম কোনও ইঁদুর এই পুরস্কার পেল।
একাধিক রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী থাকা কম্বোডিয়ার প্রচুর এলাকায় এখনও ল্যান্ডমাইন পোঁতা। মাঝেমধ্যেই তা প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। আর তাই ইঁদুর–সহ প্রশিক্ষিত আরও অনেক প্রাণীর সাহায্যেও ওই ল্যান্ডমাইন বা বিস্ফোরক খোঁজার কাজ চলে। জানা গিয়েছে, মাগওয়া মাত্র ৩০ মিনিটে গোটা একটি টেনিস কোর্ট পরীক্ষা করে জানিয়ে দিতে পারে, সেখানে কোনও বিস্ফোরক বা ল্যান্ডমাইন আছে কি না। অথচ একজন মানুষের পক্ষে বম্ব–ডিটেকটর দিয়ে সেটি খুঁজতে সময় লাগবে চারদিন। আর তাই এই কাজে ইঁদুরই প্রধান ভরসা। এদিকে, মাগওয়ার এই সোনার মেডেল জয়ের খবরে খুশি নেটিজেনরাও। PDSA–সংস্থার পক্ষ থেকে টুইট করে মাগওয়ার খবরটি জানানো হয়েছিল। সেই পোস্টটিও এখন ভাইরাল। ওই ইঁদুরের কাজের প্রশংসায় রীতিমতো সরগরম সোশ্যাল মিডিয়া।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

2 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 4 ১৮ আগস্ট

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

2 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

4 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

3 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

8 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

6 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

3 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

7 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন

1
3