editor

প্রকাশিত: 9:53 PM, January 1, 2021

সোশ্যাল মিডিয়া থেকে সব পোস্ট ডিলিট করলেন দীপিকা

সোশ্যাল মিডিয়া থেকে সব পোস্ট ডিলিট করলেন দীপিকা

3

অনলাইন ডেস্ক:

7

রাতারাতি সোশ্যাল মিডিয়া থেকে সব পোস্ট ডিলিট করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিন্তু কেন? নতুন বছরের আগের রাতেই রহস্যজনকভাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সমস্ত পোস্ট ডিলিট করলেন তিনি।  ইনস্টাগ্রাম. টুইটার থেকে ফেসবুক, কোথাও দীপিকার কোনও পোস্ট আর নেই। তবে প্রোফাইলগুলি বর্তমান রয়েছে। কিন্তু কেন এমন করলেন তারকা? এই প্রশ্নে তোলপাড় নেটদুনিয়া। ২০২০ সাল বলিউডের একেবারেই ভাল যায়নি।

3

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের মাদক যোগ নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। এতে নাম জড়িয়েছে দীপিকারও। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) অফিসে গিয়ে হাজিরা দিতে হয়েছে বলিউডের ‘মস্তানি’কে।তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় নিজের গতিবিধি কমিয়ে দিয়েছিলেন দীপিকা।এমনকী সংবাদমাধ্যমের কর্মীদের দেখলে অভিবাদনটুকুও আর করেন না। কিন্তু ৩১ ডিসেম্বরের রাতে আচমকা তার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পোস্ট সরিয়ে ফেলা হয়েছে। কেন এমনটা হয়েছে? তার কিছু কারণ খুঁজে বের করেছেন নেটিজেনদের একাংশ।

4

একদল বলছেন দীপিকার অ্যাকাউন্টগুলি হ্যাক করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই হ্যাকারদের উপদ্রবে তিতিবিরক্ত তারকারা। প্রথমে উর্মিলা মাতন্ডকর, পরে বিক্রান্ত মেসি, ফারহা খানের অ্যাকাউন্ট হ্যাক করা হয়। হ্যাক হয়েছিল সুস্মিতা সেনের মেয়ে রেনের অ্যাকাউন্টও। অবশ্য আরেক পক্ষের দাবি, এটি নায়িকার নতুন কোনও প্রচারের কৌশল। কিছুদিন আগেই এমন কাণ্ড ঘটিয়েছেন অনিল কাপুর ও এবং অনুরাগ। নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম ‘একে ভার্সাস একে’র প্রচারের জন্য টুইটারে একে অন্যকে চূড়ান্ত অপমান করেছিলেন। তেমনই কৌশল অবলম্বন করছেন দীপিকা। নতুন বছরেই হয়তো নতুন প্রজেক্ট ঘোষণা করবেন। আপাতত স্বামী রণবীর সিংয়ের  সঙ্গে রাজস্থানে ছুটি কাটাচ্ছেন দীপিকা।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

7 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

5 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

3 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

1 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

8 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

4 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
7