editor
প্রকাশিত: 2:59 PM, September 25, 2020
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, সৌদি আরবে কয়েক দশক ধরে বসবাসরত ৫৪ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না দেশটি।
শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি সরকার আমাদের বলেছে যে, যদি আমরা তাদের (রোহিঙ্গা) পাসপোর্ট দেই তাহলে তাদের উপকার হবে। কারণ তারা (সৌদি আরব) রাষ্ট্রহীন মানুষ রাখে না।
তিনি বলেন, সৌদি আরবের অনুরোধের বিষয়টি খতিয়ে দেখতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর মানে এই নয় যে সৌদি সরকার তাদের (রোহিঙ্গা) বাংলাদেশে ফেরত পাঠাবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক বছর আগে, প্রায় ৩৯ থেকে ৪০ বছর। তখনকার সৌদি কর্তৃপক্ষ দুর্দশা দেখে রোহিঙ্গাদের নিয়ে গিয়েছিল। তাদের কোনো পাসপোর্ট ছিল না এবং তারা আরবিতে কথা বলেন।
উল্লেখ্য, বিভিন্ন সময়ে মিয়ানমার সরকারের হাতে বর্বর নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এ পর্যন্ত ১১ লাখের বেশি রোহিঙ্গা। বাংলাদেশ সরকার মানবিক কারণে এসব রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।
3 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
8 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
2 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
4 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
8 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
3 স্টাফ রিপোর্টার: 5 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও
8 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
4 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।