editor

প্রকাশিত: 5:48 PM, August 31, 2026

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত

1

শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা, শব্দভাণ্ডার বৃদ্ধি ও সঠিক উচ্চারণের সক্ষমতা তরান্বিত করার লক্ষ্যে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে ইংলিশ স্পেলিং বি প্রতিযোগিতা।

6

সোমবার (৩১ আগস্ট) কলেজটির ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

1

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র এই তিনটি ক্যাটাগরিতে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। কয়েকটি ধাপে তাদের ইংরেজি বানান, শব্দজ্ঞান ও সাবলীল উচ্চারণের স্থানিক দক্ষতা যাচাই করা হয়।

3

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে ও লেকচারার সজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক জয়নুল আবেদীন চৌধুরী বলেন, তুমি যত বেশি কঠিন ও নতুন শব্দ শিখবে, ততই একজন দক্ষ ইংরেজি শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। শিক্ষার্থীদের নিয়মিত শব্দচর্চা, সঠিক উচ্চারণ অনুশীলন এবং ভুল থেকে শিক্ষা নিয়ে ভাষার সমৃদ্ধি ঘটানো উচিত।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, স্পেলিং বি শুধু প্রতিযোগিতা নয়; এটি নতুন শব্দ শেখার পাশাপাশি ইংরেজিতে দক্ষতা বাড়ানোর একটি চমৎকার সুযোগ তৈরি করে। ভুল করতে ভয় না পেয়ে প্রতিটি ভুল থেকে শেখার মানসিকতা তৈরি করতে হবে। এমন শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের শুদ্ধ ও সাবলীল ইংরেজি শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জাকারিয়া আল মামুন এবং সিনিয়র লেকচারার মুইহয়ারা বেগম।

আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ইংরেজি বিভাগের লেকচারার মেহেদী ইসলাম তাপাদার তানভি, প্রভাষক মুনাব্বির জোহান, প্রভাষক ওমর ফারুক এবং প্রভাষক তানভীর বিশ্বাস।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের নাম ঘোষণা করেন। এরপর অনুষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষ মো. ফয়জুল হক বিজয়ী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের ইতি টানেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে অতিথি, শিক্ষক ও বিজয়ী শিক্ষার্থীদের ফটোসেশনের মাধ্যমে সফল এই আয়োজনের সমাপ্তি ঘটে।

7

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

6 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

8 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

3 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

1 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

6 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

4 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।

1
7