admin
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
সিলেট সদর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় গভর্নেন্স ইনোভেশন ইউনিট স্থানীয়পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালা সদর উপজেলা পরিষদের মিলনায়তনে মঙ্গলবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি কর্মশালায় প্রাধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ- পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদের পরিচালনায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইউপি সচিব, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও এনজিও প্রতিনিধিরা অংশ নেয়। আলোচনা শেষে কর্মশালায় অংশ নেয়া সবাইকে ৫টি দলে ভাগ করে দলীয়ভাবে স্থানীয় সমস্যা, সমস্যার কারণ, বাধা ও সমাধানে করনীয় বিষয়ে সরকারকে জানানোর জন্য সমস্যাগুলো চিহ্নিত করে লিখিত আকারে জমা দেয়া হয়।
দিনব্যাপী কর্মশালায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও তার সরকার জাতিসঙ্ঘ ঘোষিত ২০৩০ এজেণ্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে বদ্ধ পরিকর। এ উদ্দ্যেশকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (ডিআইইউ) বিভিন্ন কর্যক্রম গ্রহণ করছে।
এ ধারাবাহিকতায় ডিআইইউ কর্তৃক বাস্তবায়নাধীন ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধি করণ’ প্রকল্পের আওতায় ‘আমার গ্রাম আমার শহর’ অদর্শকে ধারণ করে স্থানীয়পর্যায়ে টেকসই উন্নয়নের অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালার অয়োজনের উদ্যোগ নেয়।
এতে ফ্যাসিলেটরের দায়িত্ব পালন করেন সিলেট জেলা শিক্ষা অফিসার বায়জিদ খান, সিলেট জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহানগর (সার্কেল) শবনম শারমিন।-বিজ্ঞপ্তি
2 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
3 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
8 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
6 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
2 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
8 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
2 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
5 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত