editor
প্রকাশিত: 2:08 PM, September 7, 2020
ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি জ্যাং-কিউন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক সহযোগিতা, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, ব্লু ইকোনমি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতি সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ ও কোরিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে স্পিকার বলেন, আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
ইতোপূর্বে কোরিয়ান পার্লামেন্ট স্পিকারের আমন্ত্রণে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের কোরিয়া সফরের কথা উল্লেখ করে স্পিকার বলেন, দু’দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে সংসদীয় সম্পর্ক আরও জোরদার করা সম্ভব। ব্যবসা-বাণিজ্য প্রসারের মাধ্যমেও দু’দেশের সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে।
বাংলাদেশে বিদেশি অর্থায়নে কোরিয়ার অবদান উল্লেখ করে স্পিকার রাষ্ট্রদূতকে বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের অনুরোধ করেন। মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে দ্বিতীয়। শুধু তৈরি পোশাক শিল্প নয় বাংলাদেশ এখন রপ্তানি খাত বহুমূখীকরণে মনোযোগী হয়েছে। এক্ষেত্রে ওষুধ শিল্প, ব্লু-ইকোনমি, আইসিটি এবং কৃষিজাত শিল্পে বাংলাদেশের সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রশংসা করে বলেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি এখন দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য প্রসারে ভবিষ্যতে বাংলাদেশে সম্ভাবনাময় খাত ও অবকাঠামোগত উন্নয়নে কোরিয়া বিনিয়োগ করবে বলে তিনি আগ্রহ প্রকাশ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ পালনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি। সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে দু’দেশের সংসদীয় সম্পর্কে নব-দিগন্ত উন্মোচন করবে বলেও তিনি জানান।
এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
7 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায়
8 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট
6 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের
5 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। 7 পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া
1 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে
3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার
8 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’
8 সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 1 বুধবার (১২