editor
প্রকাশিত: 12:56 PM, November 15, 2020
অনলাইন ডেস্ক
করোনাকালে অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকতে স্মার্টফোন ক্রয়ের জন্য ঋণ পাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১ হাজার ৬৭০ জন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. ইমরান পারভেজ।
তিনি বলেন, ইউজিসিকে আমরা শিক্ষা ঋণ দেয়ার জন্য মোট ২ হাজার ৫২৬ জন শিক্ষার্থীর তালিকা দিয়েছিলাম। এর মধ্যে নির্বাচিত হয়েছেন ১ হাজার ৬৭০ জন শিক্ষার্থী।
এ প্রেক্ষিতে ইউজিসির পক্ষ থেকে সফট লোন দেয়ার জন্য একটি নীতিমালা প্রদান করা হয়েছে।নীতিমালা অনুযায়ী ঋণ দেয়ার জন্য আগামী সোমবারের মধ্যে একটি কমিটি গঠন করা হবে।এবিষয়ে উপাচার্য মহোদয়ের কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক।
সফট লোনের বিষয়ে ইউজিসি থেকে প্রেরিত নীতিমালায় বলা হয়,ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের যে তালিকা কমিশনে পাঠানো হয়েছে, তাদেরকে ঋণের বিষয়টি যথাযথভাবে অবিহিত করতে হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক কমিশনে প্রেরিত তালিকায় শিক্ষার্থীর নাম আছে কি-না তা পুনরায় যাচাই করে দেখতে হবে ও কমিটির সুপারিশের আলোকে ৮ হাজার টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে আগামী ৩১ জানুয়ারি ২০২১ এর মধ্যে দিতে হবে।
নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের ঋণ সম্পূর্ণ সুদমুক্ত এবং স্মার্টফোন ক্রয়ের ভাউচারটি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ১০ ফ্রেব্রুয়ারি ২০২১ এর মধ্যে সফট লোন অনুমোদন কমিটির সদস্য সচিবের নিকট জমা দিতে হবে।
এছাড়াও নীতিমালা সম্বলিত নোটিশে আরও উল্লেখ করা হয়েছে,এই ঋণের অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালে চারটি সমান কিস্তিতে বা এককালীন পরিশোধ করতে হবে এবং ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোনো ট্রান্সক্রিপ্ট ও সাময়িক/মূল সনদ ইস্যু করা হবে না।
প্রসঙ্গত,হাবিপ্রবি থেকে সর্বপ্রথম শিক্ষাঋণের জন্য ২ হাজার ৬২৫ জন শিক্ষার্থীর নামের তালিকা পাঠানো হলে ইউজিসি একটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ শিক্ষার্থীকে ঋণ প্রদান করা হবে বলে জানায়। এর প্রেক্ষিতে তালিকা সংশোধন করে পাঠানো হলে ১ হাজার ৬৭০ জন শিক্ষার্থীকে সফট লোন দেয়ার অনুমতি প্রদান করে ইউজিসি।
3 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯
6 সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত
8 একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে
6 সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক
8 সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। 2 শুক্রবার (১০
2 দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন শীর্ষক
1 সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার
4 সিলেটে নিজেকে ডিজিএফআই-এর ভুয়া মেজর পরিচয় দিয়ে এবং কানাডা, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিট