editor
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
অনলাইন ডেস্ক
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমাজের প্রতিক্ষেত্রে একটি বার্তা দিতে পেরেছে যে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।তবে জনগণের যে আকাঙ্ক্ষা আমাদের কাছে ছিল সেটি পূরণ করতে পারিনি। ১৯৭১ সালের মতো সবাই একত্রিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে পারলে জনগণের এ প্রত্যাশা পূরণ করতে পারতাম।আজ দুদক কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিদায়ী অনুষ্ঠানে এসব কথা বলেন।বিদায় বেলায় তিনি বলেন, তৃপ্তি তেমন নেই। জনগণ যেভাবে চায়, আমরা সেভাবে কিছু করে দেখাতে পারিনি। তবে সফলতা হচ্ছে, দুদকের বারান্দায় ক্ষমতাশালী অনেককেই আসতে হয়েছে।বিদায়বেলায় নিজের সম্পদের হিসাব দিয়ে দৃষ্টান্ত স্থাপন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, একটা প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি থেকে এই কালচার শুরু করলে হবে না। সব সরকারি কর্মকর্তাদেরই সম্পদের হিসাব দেওয়া দরকার।তবে সম্পদের হিসাব বিবরণী কীভাবে দেবে এবং সেই বিবরণী দিয়ে কি করা হবে সেই ব্যাপারে একটি সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে। এ ক্ষেত্রে আইনের কাঠামো করা দরকার।কাজ করতে গিয়ে কী ধরনের চাপের সম্মুখীন হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো কাজে চাপ অনুভব করিনি। কোনো মন্ত্রী-এমপি এখানে তদবির করতে আমার দায়িত্ব পালনের পাঁচ বছরে আসেনি। তবে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছি।এটি বলতে গেলে আমার নিজস্ব চাপ ছিল। সরকার কিংবা অন্য কোনো চাপে আমি এমনটি করিনি। কারণ সবার আগে আমি রাষ্ট্রকে প্রধান্য দিই।দুদকের দুর্বলতার জায়গার ব্যাপারে তিনি বলেন, মামলার তদন্ত করার মতো যোগ্য কর্মীর দুদকে অভাব রয়েছে। এখানকার কর্মকর্তাদের প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। এখানে আরও জনবল দরকার। আমাদের চেষ্টা ছিল শতভাগ মামলায় সাজা দেওয়ার। তার পরও আমাদের ২০২০ সালে ৭৭ শতাংশ মামলায় সাজা হয়েছে। ২০১৯ সালে যা ছিল ৬৩ শতাংশ।কর্মকর্তাদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার ব্যাপারে তিনি বলেন, আমরা সার্বক্ষণিক তদারকি করি। আমাদের নিজস্ব গোয়েন্দা টিম রয়েছে। বিভিন্ন অপরাধে পাঁচ থেকে ছয় কর্মকর্তার চাকরি চলে গেছে। অনেক কর্মকর্তার পদ অবনতি হয়েছে। শাস্তি হিসেবে অনেককেই অন্যত্র বদলি করা হয়েছে।তবে দুদকে আরও বেশি স্বচ্ছ করতে হলে সমাজের সম্মানিত ব্যক্তি, বিশিষ্ট সাংবাদিক, সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা যেতে পারে। যারা দুদুকের অভ্যন্তরীণ দুর্নীতি খতিয়ে দেখবে।তিনি বলেন, আমরাও একদমই স্বাধীন নই। আমাদের ওপরে আদালত রয়েছে। সেখানে আমাদের জবাবদিহি করতে হয়। একটি মামলার রিপোর্ট দিলেই হবে না। যদি সেটি আদালতে প্রমাণ করতে না পারি। তবে প্রতিষ্ঠানের সমালোচনা থাকবেই। সমালোচনা হচ্ছে অলঙ্কার।মানিলন্ডারিংয়ের ক্ষেত্রে তিনি বলেন, সবাইভাবে সব ধরনের মানিলন্ডারিং দুদকের কাজ। একটি সময় আমাদের দায়িত্ব ছিল এটি। এখন আমরা ঘুষগ্রহণ থেকে যে মানিলন্ডারিং হয় সেটি তদন্ত করি।দুদক চেয়ারম্যান আরও বলেন, দুদক যথেষ্ট শক্তিশালী একটি প্রতিষ্ঠান। দুদকের যে আইন আছে তা দিয়ে দুর্নীতিমুক্ত করা সম্ভব। তবে এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা লাগবে। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে।একই দিনে বিদায় নেওয়া দুদকের কমিশনার আমিনুল ইসলাম বলেন, আমরা নিজেদের মধ্যেও সততার চর্চা করেছি। আর সেই সততা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবে করোনা কারণে গত এক বছর মাঠপর্যায়ে সেভাবে কাজ করতে পারিনি।
(Ripa-7)
4 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। 2 মঙ্গলবার
5 বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে ১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৫ উপলক্ষ্যে সিলেটে ১০ দিনব্যাপী উশু প্রশিক্ষণ
1 সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদ আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, আজকে আমাদের মা, তিন বারের
5 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮
4 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিমের পবিত্র উমরাহ পালন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান
7 মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
5 সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
3 সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে বেকারত্ব দূর করতে বিএনপি অঙ্গিকারবদ্ধ। আগামীর বাংলাদেশ গড়তে