editor

প্রকাশিত: 6:49 PM, February 14, 2022

হাওর এলাকার উন্নয়ন ও জীববৈচিত্র রক্ষায় ইমামদের ভূমিকা রাখতে হবে: সিলেটের বিভাগীয় কমিশনার

হাওর এলাকার উন্নয়ন ও জীববৈচিত্র রক্ষায় ইমামদের ভূমিকা রাখতে হবে: সিলেটের বিভাগীয় কমিশনার

3

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণে ইমামদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, বন্যা পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা, বনায়ন, কৃষি ও মৎস্য প্রভৃতি বিষয়ে ইমামরা প্রশিক্ষণপ্রাপ্ত হলে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা সহজ হবে।

1

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

6

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আবদুল আউয়াল হাওলাদার।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় পরিচালক মো: আবু ছিদ্দিকুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এমদাদুল হক। ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক কৃষিবিদ মুহাম্মদ মোশারফ হোসেনের পরিচালনায় সেমিনারে আলোচনায় অংশ নেন হাওর উন্নয়ন প্রকল্পের এডিপি মো. মশিউর রহমান, হবিগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, সিলেট জেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী ও সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।

বিশেষ অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আবদুল আউয়াল হাওলাদার বলেন, প্রতিটি জীবই কোনো না কোনোভাবে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। তাই জীব-জগতের ভারসাম্য বজায় রাখা ও পরিবেশের সুরক্ষার স্বার্থে সব জীবকেই বাঁচতে দিতে হবে। আর এ বিষয়গুলো নিয়ে ইমামরা খুতবায় নিয়মিত বলতে হবে।

2

সেমিনারে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যাক্ষ (অবসরপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ, হযরত শাহজালাল ডিওয়াই কামিল মাদরাসার উপাধ্যক্ষ আবু ছালেহ মো: কুতুবুল আলম, সরকারি আলিয়া মাদরাসার শিক্ষক মো: নুরুল ইসলাম, সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষক মুহা. মোশারফ হোসেন, অধ্যাক্ষ মো: মশিউর রহমান, ইফা সিলেটের ফিল্ড অফিসার মুহাম্মদ আবদুল বাকী, কালেক্টরেট জামে মশজিদের ইমাম ও খতিব শাহ আলম প্রমুখ।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

8 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

4 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

3 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 5 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

2 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

4 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

5 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

1 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

4 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা

1
6