editor
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
মিনি কক্সবাজারখ্যাত দেশের বৃহত্তম হাওর হাকালুকি। এই হাওরের মিঠাপানিতে ধরা পড়ছে রুপালি ইলিশ। প্রতি বছর বর্ষায় রুপালি ইলিশ ধরা পড়ে জেলেদের জালে। এবারো এর ব্যত্যয় ঘটেনি। জেলেরা জাল টেনে তীরে ভেড়াতেই মিলছে ছোট-বড় ইলিশ। অন্য মাছের সঙ্গে ইলিশ পেয়ে বেজায় খুশি জেলেরা।
বিগত কয়েক বছর ধরে জালে ইলিশ ধরা পড়ছে বলেও জানিয়েছেন জেলেরা। অবশ্য এবার অন্য বছরের তুলনায় কয়েক গুণ বেশি ইলিশ ধরা পড়ছে। আর হাওরপাড়ের বিভিন্ন বাজারেও কমবেশি মিঠা পানির ইলিশের দেখা মিলছে।
গত সোমবার সরেজমিনে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের জিরো পয়েন্ট সংলগ্ন হাওরে জেলেদের ‘পানজাল’ জাল দিয়ে মাছ ধরতে দেখা যায়। নাইলন সুতোয় বোনা জালটির নিচের অংশে বড় আকারের রশিতে ইট লাগানো এবং উপরিভাগেও ছোট নাইলনের রশিতে সাদা প্লাস্টিকের বল বেঁধে দেওয়া, যাতে জালটি পানিতে ভেসে থাকে। .নৌকাযোগে জেলেরা জাল ফেলে আসেন হাওরের মাঝে। জেলেদের ১০/১২ জন দুই প্রান্তের রশি ধরে টেনে সেই জাল টেনে তীরে ভেড়ান। এরপর রুই-কাতলা, ইলিশের দেখা মেলে। জালে এসব মাছ ছাড়াও গ্রাসকার্প, বোয়াল, সরপুঁটি, কালিবাউশসহ বিভিন্ন ধরনের মাছ উঠছে।
জেলেরা জানান, বিশেষ করে বর্ষা ও শরৎকালে হাওরে বড় মাছ ধরতে পাঞ্জাল ফেলা হয়। সেই জালে ওঠে ঝাঁকে ঝাঁকে ছোট-বড় রুপালি ইলিশ। হাকালুকিপাড়ের জেলে সেবুল মিয়া বলেন, প্রতিবছর এই মৌসুমে রুপালি ইলিশ ধরা পড়ে। সেই সঙ্গে বিভিন্ন জাতের ছোট-বড় সুস্বাদু পানির মাছ মেলে। মৎস্য বিভাগের তথ্যমতে, হাকালুকি হাওরে ছোট-বড় পাঁচটি পাহাড়ি নদী এসে মিলিত হয়েছে। আর হাকালুকির অভ্যন্তরে থাকা জুড়ি নদী মিলিত হয়েছে কুশিয়ারায়। ফলে কুশিয়ারা নদীতে অবস্থানরত ইলিশ হাকালুকিতে প্রবেশ করায় ইলিশের পরিমাণ বেড়েছে। তাছাড়া ইলিশ মাছ প্রজননের জন্য স্রোতের বিপরীতে আসতে থাকে। আর হাকালুকি হাওরের পানি কুশিয়ারা নদী হয়ে পদ্মায় গিয়ে মিলিত হওয়ায় ইলিশ মাছের শেষ আশ্রয়স্থল হয় হাকালুকিতে। তাই বর্ষা ও শরৎকালে হাকালুকি হাওরে ইলিশের দেখা মেলে।
জেলেদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব আব্দুল হক বলেন, জালে প্রতিদিনই কমবেশি ইলিশ ধরা পড়ছে। এসব ইলিশ ৩শ গ্রাম থেকে এক কেজি ওজনের। জালে ইলিশ ধরা পড়ায় মহাখুশি আমরা। খোঁজে নিয়ে জানা যায়, হাকালুকি হাওরে নানা প্রজাতির দেশি মাছের পোনা সরকারের মৎস্য বিভাগ অবমুক্ত করে। ফলে হাকালুকিতে ব্যাপক মাছ উৎপাদন হয়।
6 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
6 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
4 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
8 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
1 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
5 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
1 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ
3 নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ)