editor
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
ডেস্ক রিপোর্ট :-
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস এবং নাজিমে তালিমাত (শিক্ষা পরিচালক) করা হয়েছে। শনিবার রাতে মাদ্রাসার মজলিসে শূরার বৈঠকে তাকে এই নতুন দায়িত্ব দেয়া হয়। এছাড়া মাদ্রাসা পরিচালনার জন্য তিন সদস্যের একটি প্যানেল গঠন করা হয়।
সদ্য মারা যাওয়া আল্লামা শফীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাবুনগরীর সঙ্গে এক পর্যায়ে দূরত্ব সৃষ্টি হয় আল্লামা শফীর ছেলে আনাস মাদানী ও তার অনুসারীদের। গত ১৭ জুন জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার সহকারী পরিচালক পদ থেকে সরিয়ে দিয়ে তাকে সাধারণ শিক্ষক হিসেবে রাখা হয়। এতদিন অনেকটা কোণঠাসা ছিলেন তিনি।
গত বৃহস্পতিবার হঠাৎ করে ছাত্রদের বিক্ষোভের মুখে আনাস মাদানীকে বহিষ্কার করতে বাধ্য হন মাদ্রাসাটির ৩৪ বছরের মহাপরিচালক আল্লামা শফী। পরদিন আন্দোলনের মুখে তিনিও পদত্যাগ করেন। এর একদিন পরই তিনি ইন্তেকাল করেন।
আল্লামা শফীর ইন্তেকালে বাবুনগরীর অনুসারীরা হাটহাজারী মাদ্রাসায় অনেকটা প্রভাবশালী হয়ে উঠেছেন। হেফজাতে ইসলামের সভাপতির দায়িত্বও বাবুনগরী পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২০১০ সালে প্রতিষ্ঠিত আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার পর কিছুদিন কারাভোগ করেন তিনি। এরপর সরকারের সঙ্গে আল্লামা শফীর ঘনিষ্ঠতা বাড়লেও বাবুনগরী ছিলেন বিরোধী অবস্থানে। এজন্য তাদের মধ্যে কিছুটা দ্বন্দ্বের সৃষ্টি হয়।
5 সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের এডভাইজার ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা
3 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
2 বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি
4 কুলাউড়ার বরমচাল ইউনিয়নে বিদ্যুতের ১৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর মোহলাল এলাকার বরমচাল হাঁই স্কুল সংলগ্ন জমির
8 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
4 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত
2 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
8 ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী