editor
প্রকাশিত: 8:25 PM, February 7, 2022
শাহপরান থানা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামী গ্রেফতারের দাবিতে সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
(৭ ফেব্রুয়ারী) সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর মেন্দিভাগ এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শাহপরান থানা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আখতার হোসেন। সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র ভট্টাচার্য্য এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের আনোয়ার হোসেন আনাই, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ আবুল কাসেম, অফিস সম্পাদক আলমগীর হোসেন সালমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জসিম উদ্দিন, আব্দুল হাফিজ, হাবিবুর রহমান হৃদয়, জুলহাস মিয়া, আব্দুস সালাম, আজিজুল হক, হেলাল মিয়া, অধুদ মিয়া, ফয়জুল হক, দুলাল মিয়া, খলিল মিয়া, মিজানুর রহমান মোল্লা, বাহার উদ্দিন, নুরুল হক নূর, জাকারিয়া, রুবেল আহমদ, হাবিবুর রহমান প্রমুখ।
সভা শেষে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। বক্তারা হুশিয়ারী উচ্চারন করে ৪৮ ঘন্টার মধ্যে শ্রমিক নেতা ইদ্রিস আলীর উপর হামলাকারীদের গ্রেফতারের জোরদাবী জানান। নির্ধারিত সময়ের মধ্যে আসামি আইনের আওতায় আনা না হলে সিলেটের সর্বস্তরের শ্রমিকদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ৯ জানুয়ারী মানববন্ধন, ১০ জানুয়ারী পুলিশ কমিশনার, জেলা প্রশাসক স্মারকলিপি প্রদান করা হবে।
3 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
2 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
8 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
4 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
2 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
1 স্টাফ রিপোর্টার: 2 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও
8 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
3 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।