editor
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
সোমবার রাতে হঠাৎ করেই লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়েছে ম্যারাডোনাকে। গত শুক্রবার, বুয়েনস আয়ার্স এর স্থানীয় ক্লাব জিমনাসিয়ার মাঠ থেকে চলে যাওয়ার পর থেকেই আর দেখা মেলেনি তার। গতকাল হঠাত হাসপাতালে ভর্তি হবার পর থেকেই বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে।
দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক লিপোলদো লুক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, “বেশ কিছুদিন ধরেই ম্যারাডোনার অবস্থা ভালো ছিল না এবং তাঁকে অন্তত তিন দিন পর্যবেক্ষণে রাখা হবে। মানসিকভাবেও মোটেও ভালো নেই তিনি, যেটা তাঁর শরীরে প্রভাব ফেলেছে।”
তবে, বর্তমানে তার অবস্থা খুব একটা শোচনীয় নয়, অন্তত কোভিড-১৯–সংক্রান্ত কিছু হয়নি বলে আশ্বস্ত করেছেন লুক।
লুক আরও বলেন, যতোটা সুস্থ হলে আমি খুশি হতাম, তিনি ততোটা সুস্থ নন। আমি মনে করি, তার বর্তমানের অবস্থা থেকে আরও ভালো থাকা উচিত। তার সাহায্য দরকার, আর এখনই সময় আমাদের তাকে সাহায্য করার। ডিয়েগো এমন একজন, যিনি মাঝেমধ্যে অসাধারণ এবং বাকি সময় ততোটা না। তার নিজের বর্তমানের চেয়ে ১০ হাজার গুণ ভালো থাকা উচিত। এখানে নিয়ে আসাটা তাকে সাহায্য করবে। ডিয়েগো ম্যারাডোনা হয়ে ওঠা খুব কঠিন।
তবে, ঠিক কী কারণে ম্যারাডোনাকে হাসপাতালে আনা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি লুক।
প্রসঙ্গত, নিজের ৬০তম জন্মদিন পালন উপলক্ষে গত শুক্রবার অসুস্থ ম্যারাডোনা ক্লাব জিমনাসিয়ায় এসেছিলেন। দিনটা সকলের সাথে উপভোগ করতে কেকও কেটেছিলেন। কিন্তু শরীরের অবস্থা বেশি ভালো না হওয়ায় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে পারেননি। ফুটবল জগতের লিজেন্ডের জন্মদিনে স্তুতিবাক্যে ভরে উঠছিল সংবাদমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যম। বিশ্বের প্রায় সকল ফুটবল তারকাই এইদিন তাকে স্মরণ করেছেন।
5 ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বলেছেন দেশের মানুষের ভাগ্য নিয়ে আর
6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও
4 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে
2 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য
7 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে
7 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে
6 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের
3 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য