editor
প্রকাশিত: 9:19 AM, September 24, 2020
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে ‘হোমওয়ার্ক’ করিয়ে দেয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে সাওতাল কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বিমান বাহিনীর সৈনিক ও এক সেনা সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ধর্ষিতার বড় বোন বাদি হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম।
মামলার আসামীরা হলেন- চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান এলাকার নিবারণ ভৌমিকের ছেলে বিমান বাহিনীর সৈনিক খোকন ভৌমিক (২৫) এবং একই এলাকার সাগর ভৌমিকের ছেলে সেনা বাহিনীর সদস্য বিশ্বজিৎ ভৌমিক (২৪)। এছাড়া ধর্ষণের শিকার কিশোরী একই এলাকার জনৈক ব্যক্তির মেয়ে এবং কুলাউড়া ডানকান ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশি হওয়ায় ধর্ষিতার পরিবার ও অভিযুক্তদের পরিবারের মধ্যে ভালো সম্পর্ক ছিল। গত ১১ সেপ্টেম্বর ‘হোমওয়ার্ক’ করিয়ে দেয়ার কথা বলে অভিযুক্তরা ওই কিশোরীকে বিমান বাহিনীর সৈনিক খোকন ভৌমিকের ঘরে ডেকে নিয়ে যায়। পরে সেখানে সেনা সদস্য বিশ্বজিৎ ভৌমিকের সহযোগিতায় খোকন তাকে ধর্ষণ করে। এ সময় বিষয়টি কাউকে না জানানোর জন্য ওই কিশোরীকে চাপ দেয়া হয়। ভয়ে ও লজ্জায় সে কাউকে কিছু বলেনি।
এদিকে, তার শারীরিক পরিবর্তন ও হাটা-চলা দেখে তার মা বিষয়টি বুঝতে পেরে গালিগালাজ করেন। একপর্যায়ে গত ১৫ সেপ্টেম্বর ওই কিশোরী তার বড় বোনকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তিনি চুনারুঘাট এসে ওই কিশোরীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার ডাক্তারি পরিক্ষা ও চিকিৎসা সম্পন্ন করে বাড়িতে যাওয়ার পরও নিরিহ চা শ্রমিক হওয়ায় মামলা করতে ভয় পান। এক পর্যায়ে এলাকার ময়মুরব্বিদের সহায়তা মঙ্গলবার চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম বলেন, ধর্ষণের শিকার কিশোরীর বড় বোন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে।
2 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯
4 সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত
1 একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে
1 সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক
1 সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। 6 শুক্রবার (১০
8 দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন শীর্ষক
5 সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার
6 সিলেটে নিজেকে ডিজিএফআই-এর ভুয়া মেজর পরিচয় দিয়ে এবং কানাডা, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিট