editor

প্রকাশিত: 2:22 PM, January 17, 2021

হোম সিরিজে দর্শক প্রবেশের অনুমতি থাকছে কি

হোম সিরিজে দর্শক প্রবেশের অনুমতি থাকছে কি

7

অনলাইন ডেস্ক

গত বছরের ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এর পর করোনার থাবায় এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচের মুখ দেখেননি টাইগাররা।অবশেষে ২০ জানুয়ারি দীর্ঘবিরতির অবসান ঘটতে যাচ্ছে টাইগারদের।ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে আবারও আন্তর্জাতিক ম্যাচ গড়ানোর অপেক্ষায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। যে কারণে সিরিজটি ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা আর কৌতূহল থাকতেই পারে।

ইতিমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন উঠেছে– উইন্ডিজ সিরিজের ম্যাচগুলো গ্যালারিতে বসে দেখা যাবে কিনা।

4

জানা গেছে, এ সিরিজের কোনো ম্যাচই গ্যালারিতে সাধারণ দর্শক প্রবেশে অনুমতি থাকছে না। করোনার বিধিনিষেধ মেনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গেল বছরের শেষদিকে অনুষ্ঠিত দুই টুর্নামেন্টের মতোই দর্শকহীন থাকবে গ্যালারি।  বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি ছিল না। একই নিয়ম থাকছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও।

করোনার সংক্রমণ রোধে খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

4

সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে শনিবার সাংবাদিকদের বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস বলেন, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কোনো ম্যাচে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি নেই। তবে পালাক্রমে কিছু সাবেক ক্রিকেটার, অধিনায়ক, অতিথি, স্পন্সরদের আমরা আমন্ত্রণ জানাব। তবে এটি খুবই সীমিত পরিসরে হবে।

2

প্রসঙ্গত ২০ জানুয়ারি মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজ লড়াই। ২২ জানুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে। ২৫ জানুয়ারি শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর পর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি চট্টগ্রামে, দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে।

1

S/H(Ripa-5)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

1 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

5 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

3 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

4 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

2 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

7 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

2 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

1 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 5

1
7