editor

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল সিসিক

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল সিসিক

1

নিজস্ব প্রতিবেদক

8

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা হলেন জাতীর শ্রেষ্ট সন্তান। নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন পরাধিনতার শৃংখল থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করতে। বুকের তাজা রক্ত দিয়ে, মা বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। অর্জন করেছি একটি লাল-সবুজের পতাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরে আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পেরে গর্বিত।বুধবার নগরের একটি কমিউনিটি সেন্টারে সিলেট সিটি করপোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদ ও বীর মাতা বীরাঙ্গনাদের শ্রদ্ধা জানান।সিসিক মেয়র বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন আর আমাদের দায়িত্ব স্বাধীনতা রক্ষা করা। বিশ্বে বাংলাদেশকে একটি আধুনিক, উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের প্রত্যেকটি নাগরিকের। সেই লক্ষে সিলেট সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।  সিসিকের মুক্তিযোদ্ধা ও প্রবাসী কল্যান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের সভাপতিত্বে এবং সিসিক এসেসর চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।বক্তব্য রাখেন কাউন্সিলর আজম খান, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কণা এবং সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী।সংবর্ধিত অতিথিদের মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক এডভোকেট ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।  অনুষ্ঠানের শুরুতেই সিলেট মহানগরের ৩৫২ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে ফুল দিয়ে সম্মাননা জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সহ কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দ। পরে সম্মানী প্রদান ও বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সম্মানে খাবারের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জল, কাউন্সিলর আব্দুল কালাম আজাদ লায়েক, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা সুলতানা সাকি, সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, লাইসেন্স কর্মকর্তা আব্দুল আজিজ, মেয়রের সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে এই অনুষ্ঠানের মূল মঞ্চ ফাঁকা রাখা হয়। অনুষ্ঠানে সকল অতিথি এক সারিতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে আসন গ্রহন করেন।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

3 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

4 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

4 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

6 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

8 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

8 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট

আব্দুল করিম ও রাজু মিয়ার মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ও আপস-মীমাংসা সম্পন্ন

আব্দুল করিম ও রাজু মিয়ার মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ও আপস-মীমাংসা সম্পন্ন

1 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ

পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ

পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ

2 নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ)

1
7