editor
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামের আব্দুল হাফিজ নামের এক যুবক বুকে ব্যাথা নিয়ে অজ্ঞান হয়ে পড়েন। স্বজনরা স্থানীয় নোয়াখালি বাজারে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা বাড়ি নিয়ে এসে বিকেলে তার জানাজার আয়োজন করে। আসরের নামাজের পর জানাজার প্রস্তুতির সময় নড়েচড়ে ওঠেন ‘মৃত ব্যক্তি’।
পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। এখানে আসার পর আবারো ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জামলাবাজ গ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন জানান, আব্দুল হাফিজ (৩৮) পেশায় একজন ধান ব্যবসায়ী। বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি জামলাবাজ গ্রামে ধান কিনছিলেন। এসময় পাল্লা দিয়ে ধান ওজনকালে তার বুকে ব্যথা অনুভব হয়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন স্থানীয় নোয়াখালী বাজারে নিয়ে গেলে পল্লী চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। বিকেলে স্বজনরা গ্রামের মসজিদের মাঠে জানাজার আয়োজন করেন। এ সময় তিনি নড়েচড়ে ওঠলে হইচই শুরু হয়।
তিনি জানান, জানাজার আগে এলাকার মানুষজন তাকে শেষবার দেখতে চাইলে কাফন সরিয়ে মুখ খোলার পর দেখেন, মুখ দিয়ে লালা বের হচ্ছে এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে। তখনই তাকে হাসপাতালে নিয়ে যান স্বজনরা।
নোয়াখালি বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ও জামলাবাদ গ্রামের বাসিন্দা আব্দুল বাছিত সুজন বলেন, সকালে আমাদের বাজারের এক চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। বিকেলে জানাজার আগে তাকে শেষ দেখা দেখতে গিয়ে দেখা যায় তিনি জীবিত। পরে জরুরি ভিত্তিতে তাকে সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
7 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ
6 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
8 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
8 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
5 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
6 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
4 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল